আদ-দ্বীন মেডিকেলে ৩৫০ বিদেশি শিক্ষার্থী, হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘ভয়ংকর বিপদে’ ভারতীয় শিক্ষার্থীরা

১৭ জুন ২০২৬, ১১:৪৯ AM
আদ-দ্বীন হাসপাতাল

আদ-দ্বীন হাসপাতাল © টিডিসি সম্পাদিত

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাকলায়েন মুস্তাক আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের ফলে ভারতীয় শিক্ষার্থীরা ‘ভয়ংকর বিপদে’ পড়তে পারেন উদ্বেগ জানিয়েছেন। আজ বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্বেগের কথা জানান।

ফেসবুক পোস্টে তিনি জানান, আদ্ব দীন উইমেন্স মেডিকেল কলেজে বিদেশী প্রায় ৩৫০ শিক্ষার্থী পড়ছেন! হঠাৎ লাইসেন্স বাতিল হওয়ায়...ভয়ংকর বিপদে এসব বিদেশী শিক্ষার্থী! অজানা এক আতংকে কাটছে তাদের প্রতিদিন। বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীরা.... সংখ্যায় এরা অনেক বেশি!

অধ্যাপক ডা. সাকলায়েন মুস্তাক আরও জানান, 'বিপদ হল...হাসপাতাল বন্ধ হওয়ায় এদের মাইগ্রেশন করে অন্য হাসপাতালে যেতে হবে! অন্য হাসপাতালে ইন্টার্ন করলে ইন্ডিয়ান অথোরিটি কোন ভাবেই তাদের লাইনেন্স এক্সসেপ্ট করবেনা।' কারণ তাদের আইন অনুযায়ী এক মেডিকেলে পড়ালেখা, অন্য মেডিকেলে ইন্টার্ন গ্রহণযোগ্য নয়।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, 'ইন্ডিয়ান এ্যাম্বাসিও এ ব্যাপারে সাহায্য করতে পারবেন না। তাদের ভাষায় এটা বাংলাদেশের অভ্যান্তরীণ ম্যাটার!'

ডা. সাকলায়েন মুস্তাক জানান, খোঁজ নিয়ে দেখলাম, 'সরকার সংশ্লিষ্ট মহল বিষয়টি সম্পর্কে অবগত আছে এবং একটা যৌক্তিক সমাধানের জন্যে বেশ আন্তরিক। তবে যত দ্রুত সমাধান হবে তবে দ্রুত মানসিক এক যন্ত্রণা থেকে মুক্তি পাবে এসব শিক্ষার্থী।'

মাছের ঘের রক্ষায় বন্ধ স্লুইসগেট, চট্টগ্রাম–কক্সবাজারে নামছে…
  • ১১ জুলাই ২০২৬
‘মাটিতে শুয়েই আম্মাকে ফোন দিলাম’— স্বৈরাচার পতনের মুহূর্তে…
  • ১১ জুলাই ২০২৬
বিএনপি নেতার গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার
  • ১১ জুলাই ২০২৬
বিএনপি নেতার গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার
  • ১১ জুলাই ২০২৬
কবে কমবে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১১ জুলাই ২০২৬
ইংল্যান্ড-নরওয়ের ম্যাচে হানা দিল প্রাণঘাতী ভাইরাস
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence