বাকৃবিতে

কাল শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন-টিটি আসর

০৬ মে ২০২৬, ০৫:৪২ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬’। আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই ক্রীড়া আসরের পর্দা উঠবে।

 বুধবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন-টিটি প্রতিযোগিতার সদস্য-সচিব কৃষিবিদ মো: আসাদুল হক সজল। 

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের তত্ত্বাবধানে এবারের আসর অনুষ্ঠিত হবে। ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের সূত্রমতে, এবছর আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার ভেন্যু নির্ধারিত হয়েছে বাকৃবিতে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম শতভাগ প্রস্তুত করা হয়েছে।

এবারের প্রতিযোগিতায় দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ৩০৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। এর মধ্যে ১৯১ জন ছাত্র ও ১১৬ জন ছাত্রী রয়েছেন। প্রতিযোগিতা আগামী ৭ মে শুরু হয়ে চলবে ১১ মে পর্যন্ত।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এছাড়া প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইঁয়া।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬