বাকৃবির নতুন প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি

২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ PM
বাকৃবির নতুন প্রক্টর কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ-আর-রাফি

বাকৃবির নতুন প্রক্টর কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ-আর-রাফি © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ-আর-রাফি। তিনি অধ্যাপক ড. মো. আবদুল আলীমের স্থলাভিষিক্ত হচ্ছেন। আজ বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, অধ্যাপক শরীফ-আর-রাফিকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রচলিত শর্তে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। অধ্যাপক ড. মো. আবদুল আলীমের স্থলে আদেশ জারির তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন।

আদেশ অনুযায়ী, প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে প্রচলিত নিয়মে তিনি মাসিক ৭ হাজার ৫০০ টাকা দায়িত্বভাতা পাবেন।

এদিকে অধ্যাপক শরীফ-আর-রাফিকে পূর্ববর্তী দায়িত্ব অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) সহযোগী পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাকৃবির নতুন প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি
  • ২৫ নভেম্বর ২০২৬
৬৪ খেলে ৫ শটে এগিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজু
  • ২৫ নভেম্বর ২০২৬
মাওলানা মিজানুর রহমান আজহারীর কুরআন মাহফিলের ঘোষণা
  • ২৫ নভেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু
  • ২৫ নভেম্বর ২০২৬
সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
  • ২৫ নভেম্বর ২০২৬
থাই বিশেষজ্ঞদের সহায়তায় দেশের ওয়েলনেস খাত এগিয়ে নিতে যৌথ উদ…
  • ২৫ নভেম্বর ২০২৬