শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ

২৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ PM
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ © সংগৃহীত

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপের ব্রোঞ্জ মেডেল তথা তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থস্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শ্রীলঙ্কা সরাসরি ৩-০ সেটে বাংলাদেশকে পরাজিত করে টুর্নামেন্টের তৃতীয়স্থান অধিকার করেছে। এবারের আসরে এই প্রথম বাংলাদেশ কোনো ম্যাচে ৩-০ সেটে হারল।

শ্রীলঙ্কা প্রথম সেটে ২৫-২০ পয়েন্টে বাংলাদেশকে হারায়। দ্বিতীয় সেটে দুই দলের মধ্যে তুমুল লড়াই হলেও বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেনি। এই সেটে শ্রীলঙ্কা ২৫-২৩ পয়েন্টে জয়লাভ করে ২-০ সেটে এগিয়ে যায়। এরপর তৃতীয় সেটে শ্রীলঙ্কা ২৫-২০ পয়েন্টে জয় নিশ্চিত করে ৩-০ সেটে ম্যাচ জিতে নেয়। এর ফলে টুর্নামেন্টে চতুর্থস্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। এর আগে ২৪ অক্টোবর রাউন্ড রবিন লীগের খেলায় এই দুই দলের সাক্ষাতে বাংলাদেশ ৩-২ সেটে শ্রীলঙ্কাকে হারিয়েছিল।

এদিকে আজ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তান ও আফগানিস্তান। অপরদিকে, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে নেপাল ৩-১ সেটে মালদ্বীপকে পরাজিত করে পঞ্চমস্থান অধিকার করেছে। মালদ্বীপ ষষ্ঠ স্থানে টুর্নামেন্ট শেষ করে। এই ম্যাচের প্রথম সেটে নেপাল ২৯-২৭ পয়েন্টে জয় পায়। এরপর দ্বিতীয় সেটেও তারা ২৫-২০ পয়েন্টে জেতে। তৃতীয় সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, যেখানে মালদ্বীপ ৩৭-৩৫ পয়েন্টে নেপালকে হারিয়ে এবারের টুর্নামেন্টে প্রথম সেট জেতে। কিন্তু চতুর্থ সেটে নেপাল আবার ঘুরে দাঁড়ায় এবং ২৫-২০ পয়েন্টে জয় নিশ্চিত করে। 

সোহরাওয়ার্দী কলেজে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রতিম…
  • ২০ মে ২০২৬
নবজাতকের মৃত্যুহার হ্রাসে আশার আলো ছড়াচ্ছে ক্যাঙ্গারু মাদার…
  • ২০ মে ২০২৬
রামিসাকে নিয়ে যা বললেন আজহারী
  • ২০ মে ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর মেহেদী হাসান সোহাগ
  • ২০ মে ২০২৬
ঢাকা পলিটেকনিকের নতুন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান
  • ২০ মে ২০২৬
রুমে ডেকে নেয় সোহেলের স্ত্রী স্বপ্না, বাথরুমে কী ঘটেছিল ছোট…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081