শামীমের ব্যাটিং নিয়ে আশাহত লিটন

২৮ অক্টোবর ২০২৫, ১০:২৬ AM
বাংলাদেশের পরাজয়ের দিনে শামীম পাটোয়ারীর ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস

বাংলাদেশের পরাজয়ের দিনে শামীম পাটোয়ারীর ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস © সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় ব্যর্থ ওপেনাররা, অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। এদিন শামীম পাটোয়ারীও ব্যর্থ হন। অবশ্য টপ-অর্ডারের ব্যর্থতার দিনে শামীমের কাছে দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রত্যাশা করেছিলেন টাইগার দলপতি।

ম্যাচ শেষে শামীমকে নিয়ে লিটন বলেন, ‘শামীম যেভাবে ব্যাট করেছে, সেটা কিছুটা হতাশাজনক; ওই পরিস্থিতিতে তার দায়িত্ব নেওয়া উচিত ছিল। পুরো ম্যাচজুড়ে আমরা ভালো বোলিং করেছি, শুধু শেষ ওভারটা বাদে। ওরা কয়েকটা দারুণ ক্যাচও নিয়েছে।’

ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ দিকে রভম্যান পাওয়েল ২৮ বলে ৪৪ রান করেন, তানজিমের শেষ ওভারে হাঁকান তিন ছক্কা। শাই হোপও ২৮ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। লিটনের মতে, শুরুতেই আরও উইকেট নিতে পারলে এগিয়ে থাকার সুযোগ ছিল।

আরও পড়ুন: পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

লিটন বলছিলেন, ‘প্রথম ১০ ওভারে তারা দারুণ ব্যাট করেছে। উইকেটটা কিছুটা ধীর ছিল, আর আমরা যদি শুরুতেই কিছু উইকেট নিতে পারতাম, তাহলে তারা চাপে পড়ে যেত। শেষের ওভারগুলোয় আমাদের আরও ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা দরকার ছিল—এটাই মূল বিষয়, যেটার দিকে আমরা পরের ম্যাচে নজর দেব।’

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬