ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের দল ঘোষণা বিসিবির

২৬ অক্টোবর ২০২৫, ০৯:০৩ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

জাতীয় দলের পর এবার অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজে দেখা হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যেই ঢাকায় এসেছে আফগান যুবারা। এই সিরিজকে সামনে রেখে এবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আফগানদের বিপক্ষেও যথারীতি আজিজুল হাকিম তামিমের ওপর আস্থা রেখেছে বিসিবি। তার ডেপুটি হিসেবে জাওয়াদ আবরার রয়েছেন। এছাড়া নিয়মিত মুখদের নিয়েই স্কোয়াড সাজানো হয়েছে।

অবশ্য, গেল ১৬ অক্টোবরই এই সিরিজের সূচি প্রকাশ করেছিল বিসিবি। সূচি অনুযায়ী, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম দুই ম্যাচ। আর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে হবে শেষ তিন ম্যাচ।

বগুড়ায় আগামী ২৮ অক্টোবর শুরু হবে এই ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি ৩১ অক্টোবর গড়াবে। পরদিন রাজশাহী যাবে দল দুটি। সেখানেও একদিন অনুশীলন সারবে দল দুটি। সিরিজের বাকি তিনটি ম্যাচ ৩, ৬ এবং ৯ নভেম্বর রাজশাহী স্টেডিয়ামে গড়াবে। এরপর ১০ নভেম্বর ঢাকা ছেড়ে যাবে আফগানরা।

এর আগে, দুবার বাংলাদেশ সফর করেছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ২০১৭ সালে প্রথমবার, সবশেষ ২০২১ সালে এসেছিল তারা।

মূলত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখেই যুবা ক্রিকেটারদের সব রকম প্রস্তুতির মধ্যে রাখছে বিসিবি। এ ছাড়া চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে যুব এশিয়া কাপও মাঠে গড়াচ্ছে। এরপর আগামী বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের মাটিতে যুব বিশ্বকাপের পর্দা উঠবে।

বাংলাদেশ স্কোয়াড: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), মো. সামিউন বাসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, মো. রিজান হোসেন, মো. আল ফাহাদ, শাদিন ইসলাম, মো. আব্দুল্লাহ, মো. ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলীন, মো. রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, মো. সবুজ, মো. রাফি উজ্জামান রাফি, আব্দুর রহিম এবং ইকবাল হোসেন ইমন

জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬