পাকিস্তানের নতুন সিদ্ধান্তে আশাবাদী বাংলাদেশও!

২৫ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০৬:০৯ PM
বাবর-শাহিন-রিজওয়ান

বাবর-শাহিন-রিজওয়ান © সংগৃহীত

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারতের কাছে শিরোপা খোয়ানোর পর ক্রিকেটারদের ওপর কড়া সিদ্ধান্ত আরোপ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হঠাৎ করেই বাবর-শাহিনদের বিদেশি লিগে খেলায় অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া বন্ধের ঘোষণা দেয় পিসিবি; যা আসন্ন বিগ ব্যাশ, বিপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হয়। এবার সেই স্থগিতাদেশ তুলে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এতে বিপিএলসহ বিভিন্ন বিদেশি লিগে খেলায় বাধা থাকল না দ্য গ্রিন ম্যানদের।

মূলত বিগ ব্যাশের জন্য ছাড়পত্র পেয়েছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। শনিবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। 

তার ভাষ্যমতে, ‘তারা খেলবেন, তাদের সেই ছাড়পত্র দেওয়া হয়েছে। আমরা বিবিএলে পাকিস্তানের সেরা কয়েকজন ক্রিকেটারকে পাওয়ার নিশ্চয়তা পেয়ে রোমাঞ্চিত। এই গ্রীষ্মে আমরা তাদের খেলা দেখার জন্য মুখিয়ে আছি।’

চলতি বছরের ১৪ ডিসেম্বর শুরু হয়ে আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে বিগ ব্যাশের এবারের আসর। যেখানে ৮ ফ্র্যাঞ্চাইজির মধ্যে ৬টিতেই একজন করে পাকিস্তানি ক্রিকেটার আছেন। এর মধ্যে বাবর আজম সিডনি সিক্সার্সে, শাহিন শাহ আফ্রিদি ব্রিসবেন হিটে, হাসান আলি অ্যাডিলেড স্ট্রাইকার্সে, মোহাম্মদ রিজওয়ান মেলবোর্ন রেনেগেডসে, হারিস রউফ মেলবোর্ন স্টারসে ও শাদাব খান সিডনি থান্ডারে খেলবেন।  যেখানে ৫ ও ৮ জানুয়ারি বাবর ও শাহিনের দল সিডনি সিক্সার্স-ব্রিসবেন হিট মুখোমুখি হবে।

অবশ্য, নতুন করে এনওসি দেওয়ার সিদ্ধান্ত সব লিগের জন্য বলবৎ থাকবে কি না, এ নিয়ে এখনও কিছুই জানায়নি পিসিবি। তবে বিগ ব্যাশের তাদের ছাড়পত্র পাওয়ায় বিপিএলসহ অন্য টুর্নামেন্টও আশার আলো দেখছেন। 

এ নিয়ে অস্ট্রেলিয়ান রেডিও এসইএন'র এক অনুষ্ঠানে সাংবাদিক টম মরিজ জানান, ‘তিন সপ্তাহ আগে পিসিবির পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এনওসি না দেওয়ার বিষয় মেইল করা হয়। যা বিগ ব্যাশ ও ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য ধাক্কা হিসেবে আসে। এই ইস্যুতে পিসিবির সঙ্গে যোগাযোগ করে সিএ। তাদের সিদ্ধান্ত বদলাতে আসলে প্রভাবক কী ছিল, আমরা জানি না। কিন্তু তাদের আগের মেইলটি ছিল আতঙ্কের, যা কেটে গেছে।’

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন …
  • ০২ নভেম্বর ২০২৬
গাকৃবিতে শিল্প-সহযোগিতা ও ক্যারিয়ার গঠনে দিনব্যাপী সেমিনার
  • ০২ নভেম্বর ২০২৬
ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950