এশিয়া কাপ ট্রফি বিতর্কে ছাঁটাইয়ের পথে মহসিন নাকভি!

১১ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ PM
পুরস্কার বিতরণী মঞ্চে বিভিন্ন বোর্ড কর্তারা

পুরস্কার বিতরণী মঞ্চে বিভিন্ন বোর্ড কর্তারা © সংগৃহীত

এশিয়া কাপের সদ্য সমাপ্ত আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভার‍ত। তবে এখনও চ্যাম্পিয়ন ট্রফি হাতে পায়নি ম্যান ইন ব্লুরা। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এবং একইসঙ্গে দেশটির মন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার ব্যাপারে অটল টিম ইন্ডিয়া। অন্যদিকে নাকভিও নিজের সিদ্ধান্তে অনড় থেকে এখনও ট্রফি বুঝিয়ে দেননি।

এদিকে ভারতীয় মিডিয়ায় খবর, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশনের প্রায় দুই সপ্তাহ পরও ট্রফি দিতে উদ্যোগী না হওয়ায় নাকভিকে তার পদ থেকে সরিয়ে নিতে পদক্ষেপ নিচ্ছে ভারত। তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়েও চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

অন্যদিকে তার অনুমতি ছাড়া ট্রফি হস্তান্তর না করার জন্য এসিসি কর্তাদের নির্দেশ দিয়ে রেখেছেন নাকভি। এ নিয়ে পিসিবি চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক এসিসি কর্তা বলছেন, ‘ট্রফিটি দুবাইয়ে এসিসির দপ্তরে রাখা আছে। নাকভির নির্দেশ, তার অনুমতি ছাড়া ট্রফি সেখান থেকে সরানো যাবে না। কাউকে হস্তান্তরও করা যাবে না। তার অনুপস্থিতিতেও কিছু করা যাবে না।’ তিনি আরও বলেছেন, ‘নাকভির নির্দেশ, ভারতীয় দল বা বোর্ডের কোনও প্রতিনিধিকে এসিসি দফতরে গিয়ে ট্রফি নিতে হবে।’

আগামী নভেম্বরে এসিসির বৈঠক রয়েছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সেই বৈঠকে নাকভির বিরুদ্ধে সুর চড়াতে পারেন বিসিসিআই কর্তারা।

এ নিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘নাকভির পরিণতি কী হয়, সেটা এখন দেখার বিষয়। বিসিসিআই একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে নিজের কাছে ট্রফি রেখে দেওয়ার কোনো অধিকার নেই নাকভির। ট্রফি ভারতকে হস্তান্তর না করাটাও গ্রহণযোগ্য নয়। এছাড়া সরকারিভাবে এশিয়া কাপের আয়োজক ছিল ভারতই।’ 

মূলত ফাইনাল শেষে নাকভির ট্রফি নিয়ে চলে যাওয়াকে হাতিয়ার করে সুর চড়াতে পারেন বিসিসিআই কর্তারা। এ নিয়ে কৈফিয়তও চাওয়া হতে পারে। গুঞ্জন উঠেছে, এসিসির একাধিক সদস্য দেশের সমর্থন নিশ্চিত করে বৈঠকে যাবেন বিসিসিআই কর্তারা। তবে নাকভিকে সরাতে ঠিক কী রণকৌশল নিচ্ছেন বিসিসিআই কর্তারা, তা অবশ্য খোলাসা করা হয়নি। ধারণা করা হচ্ছে, আটঘাট বেঁধেই নামছেন তারা। 

নেত্রকোনার পুত্রবধূ হলেন লন্ডনের কাউন্সিলর
  • ১৯ মে ২০২৬
নেইমারকে দলে রাখার কারণ জানালেন কোচ
  • ১৯ মে ২০২৬
যে ৫ খাবার গরম করে খেলেই বাড়ে লিভার ক্যান্সারের ঝুঁকি
  • ১৯ মে ২০২৬
আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা কবে, যা জানা গেল
  • ১৯ মে ২০২৬
বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিল ডান হাত
  • ১৯ মে ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081