বিশ্বকাপ দল ঘোষণা পাকিস্তানের

২৫ আগস্ট ২০২৫, ০১:১৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৫:২৯ PM
পাকিস্তান দল

পাকিস্তান দল © সংগৃহীত

আসন্ন আইসিসি নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের নেতৃত্বে থাকছেন ফাতিমা সানা। 

এর আগে, চলতি বছর লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বেও অধিনায়কত্ব করেন ফাতিমা। তবে মূল মঞ্চে এবারই প্রথম নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার। 

বিশ্বকাপ দলে সদ্য টি-টোয়েন্টি অভিষিক্ত ডানহাতি ব্যাটার আয়মান ফাতিমা জায়গা পেয়েছেন। এটিই তার প্রথম ওয়ানডে বিশ্বকাপ হতে যাচ্ছে।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবারের নারী বিশ্বকাপ। তবে পাকিস্তানের সবগুলো ম্যাচই কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে। যদি সেমিফাইনালে (২৯ অক্টোবর) ও ফাইনালে (২ নভেম্বর) উত্তীর্ণ হয় পাকিস্তান দল, সেগুলোও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 

এদিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী ১৬ থেকে ২২ সেপ্টেম্বর গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিকরা। এই সিরিজেও ঘোষিত স্কোয়াডের ক্রিকেটাররাই খেলবেন।

পাকিস্তান নারী দলের স্কোয়াড: ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলী সিদ্দিকী (সহ-অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, আয়মান ফাতিমা, নাশরা সান্ধু, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, রামিন শামিম, সদাফ শামাস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সিদরা নবীজ (উইকেট-কিপার), সায়েদা আরুব শাহ।

দেশের প্রথম রোবোটিক সার্জারি ইউনাইটেড হেলথকেয়ারে, চিকিৎসায় …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে নিয়োগ দেবে কর্মকর্তা-ক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আজকের এই দিনে একযোগে যেভাবে বিশ্ববিদ্যালয় চারটির জন্ম হয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ডেইলি শপিং বিভাগে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ্টেম্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬