বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে পাকিস্তান

২৪ আগস্ট ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ PM
বাংলাদেশ ও পাকিস্তানের লোগো

বাংলাদেশ ও পাকিস্তানের লোগো © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য আগামী পাঁচ বছরে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান। একইসঙ্গে দেশটি ১০০ জন সরকারি কর্মকর্তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে। আজ রবিবার (২৪ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর উপলক্ষ্যে ‘পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান করিডোর’ চালু করতে পেরে পাকিস্তান আনন্দিত। এই প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই বৃত্তির এক-চতুর্থাংশ চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হবে। এ ছাড়া একই সময়ে ১০০ জন বাংলাদেশি সরকারি কর্মকর্তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

বার্তায় আরও জানানো হয়, পাকিস্তান কারিগরি সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা বৃত্তি ৫ থেকে বাড়িয়ে ২৫ করার সিদ্ধান্ত নিয়েছে।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950