মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

১৭ মার্চ ২০২৬, ১১:১০ AM
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ © সংগৃহীত

গত বছর হঠাৎ করেই নাজমুল হোসেন শান্তর কাছ থেকে ওয়ানডে দলের নেতৃত্ব কেড়ে নেওয়া হয়। পরে মেহেদী হাসান মিরাজকে সেই দায়িত্ব দেওয়া হয়। তবে, শুরুতে দলকে প্রত্যাশা মতো এগিয়ে নিতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয় তাকে। কিন্তু সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর পরিস্থিতি কিছুটা বদলেছে। সেই সাফল্যের পর মিরাজের নেতৃত্বে দলে আবারও স্বস্তির আবহ ফিরেছে।

মিরাজের অধিনায়কত্ব মূল্যায়ন প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘মিরাজের অধিনায়কত্বের বিষয়ে আমি বলব যে খুব ভালো নেতৃত্ব দিয়েছে। আমি এই কারণেই বলব যে ওর অধিনায়কত্ব নিয়ে অনেকেই অনেক কথা বলেছে... আমার ধারণা খুব ভালোভাবে দল সামলেছে। অন্য যারা আছে, সিনিয়র খেলোয়াড়রা আছে, তাদের সবার সঙ্গে ওর চমৎকার সম্পর্ক। সবার কাছ থেকেও দারুণভাবে সহায়তা নিচ্ছে, যেটা একজন অধিনায়কের ভালো গুণ।’

ফাহিম আরও বলেন, ‘এক বছরের দায়িত্ব দেওয়া হয়েছে (মিরাজকে) এবং এটা বাড়তে পারে। আরও সময় হোক, তখন আমরা বলতে পারব। ও (মিরাজ) যেভাবে কাজ করছে, যথেষ্ট দায়িত্বশীল একজন অধিনায়কের ভূমিকা পালন করছে... আমরা নিশ্চিতভাবে চাইব ও ভালো করুক এবং ও যেন দায়িত্ব চালিয়ে যেতে পারে।’

মিরাজ যেন দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, সেই কামনায় নাজমুল আবেদীন বলেন, ‘আমরা নিশ্চয় চাইব না একজন খেলোয়াড় খেলবে, সে খারাপ করার পর ওকে বের করে দিব; একজনকে অধিনায়ক রাখব, ও খারাপ করবে আর ওকে বের করে দিব, এটা আমরা চাইব না। আমরা চাইব সে ভালো করুক, দলে ভালো খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে ভূমিকা রাখুক।’ 

বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে…
  • ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬