সুখবর পেল বাংলাদেশ

১৬ মার্চ ২০২৬, ১১:১৮ AM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © বিসিবি

রুদ্ধশ্বাস এক লড়াইয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই জয়ে দ্য গ্রিন ম্যানদের বিপক্ষে ওয়ানডেতে টানা সিরিজ জেতার নজিরও গড়েছে স্বাগতিকরা। সবশেষ ২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।

রবিবার (১৫ মার্চ) মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দলের হয়ে ১০৭ বলে সর্বোচ্চ ১০৭ রানের ইনিংস খেলেন তানজিদ তামিম। জবাবে সালমান আলির সেঞ্চুরিতে ভালোই জবাব দিচ্ছিল সফরকারীরাও। তবে সালমানের বিদায়ের পরপরই নতুন মোড় নেয় ম্যাচ। শেষদিকে শাহিন আফ্রিদি চেষ্টা চালালেও ১১ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় দ্য গ্রিন ম্যানদের। এর মধ্য দিয়ে সিরিজ জয়ের পাশাপাশি র‍্যাঙ্কিংয়েও উন্নতি করেছে বাংলাদেশ।

এতদিন ৭৬ রেটিং পয়েন্টে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে টাইগারদের। ১৪ দলের এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূল পর্বে খেলবে।

সেক্ষেত্রে লাল-সবুজ শিবিরকে অন্তত সেরা ৯-এর মধ্যে থাকতে হবে। আপাতত সেই অবস্থানেই উঠল মেহেদী হাসান মিরাজের দল। বর্তমানে ৭৯ রেটিং পয়েন্ট বাংলাদেশের। অন্যদিকে ৭৭ রেটিং নিয়ে তালিকার দশে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে সিরিজ হেরেও ১০২ রেটিং নিয়ে চার নম্বরেই রয়ে গেছে পাকিস্তান। এ ছাড়া ১১৯ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত।

মাঠে নেমেই ২ মিনিটের মধ্যে গোল দিলেন মেসি
  • ১০ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ঢাকা ব্যাংক, আবেদন ২০ জুন পর্যন্ত
  • ১০ জুন ২০২৬
মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, এফ-৩৫ হ্যাঙ্গার …
  • ১০ জুন ২০২৬
জিএসটি গুচ্ছের প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি শেষ হচ্ছে আজ
  • ১০ জুন ২০২৬
বালের্দির বদলি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে রদ্রিগেজ!
  • ১০ জুন ২০২৬
ছাগল পিটিয়ে আহত করায় প্রতিবেশীর বিরুদ্ধে থানায় জিডি
  • ১০ জুন ২০২৬