মোস্তাফিজের বদলি নিয়েও বিপাকে আইপিএল

১৪ মার্চ ২০২৬, ০৭:১৭ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

নিলাম থেকে দলে নিলেও শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই বাংলাদেশি এই পেসারের জায়গায় নতুন বিকল্প খুঁজছিল তারা। অবশেষে সেই শূন্যতা পূরণ করতে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে মোস্তাফিজের বদলি হিসেবে দলে ভিড়িয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা। 

এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে রোডিশিয়ান এই পেসারের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘বেগুনি-সোনালি শিবিরে নতুন আশীর্বাদ।’

এদিকে আইপিএলে সুযোগ পাওয়ায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসর থেকে নিজেকে সরিয়ে নেন মুজারাবানি। পিএসএলের নিলামে দল না পাওয়া মুজারাবানিকে শামার জোসেফের পরিবর্ত হিসেবে সাক্ষর করিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড। ১ কোটি ১০ লাখ টাকায় তার সঙ্গে চুক্তি হয়েছিল। ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত পিএসএলে খেলার কথা ছিল তার। তবে কলকাতায় সুযোগ পাওয়ায় ইসলামাবাদের সঙ্গে চুক্তি বাতিল করেন এই বোলার। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। তবে এভাবে চুক্তি ভাঙায় জিম্বাবুয়ের ক্রিকেটারের ওপর ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট কর্তারা।

মুজারাবানির ওপর নিষেধাজ্ঞা চাপাতে পারেন পিএসএল কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আগামী কয়েক বছর পিএসএল খেলতে পারবেন না মুজারাবানি। তবে আইপিএলে খেলতে তার সমস্যা হবে না বলে ধারণা করা হচ্ছে।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করেছিলেন মুজারাবানি। ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন। এ ছাড়াও বাউন্স এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার ক্ষমতা তাকে বাকিদের থেকে আলাদা করেছে। ৮৯ টি-টোয়েন্টির ৮৬ ইনিংসের বল হাতে তার শিকার ১০৬ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন ৭ দশমিক ২৪ রান। 

উল্লেখ্য, নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা। তবে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ও কিছু ধর্মীয় গুরুর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত তাকে দল থেকে বাদ দেয় কলকাতা। আইপিএলে সুযোগ না পেলেও পিএসএলে দল পেয়ে যান মোস্তাফিজ; তাকে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স। আগামী ২৬ মার্চ পিএসএলের পরবর্তী পর্ব শুরু হবে। তার দুই দিন পর আইপিএলের ১৯তম সংস্করণ মাঠে গড়াবে।

মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬