আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজ বলেছিলেন, ‘লেট ইট গো’

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ PM
মোহাম্মদ সালাহউদ্দিন ও মোস্তাফিজুর রহমান

মোহাম্মদ সালাহউদ্দিন ও মোস্তাফিজুর রহমান © টিডিসি সম্পাদিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল পাওয়ার পর নিরাপত্তাজনিত কারণে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তানও।

এত ঘটনাপ্রবাহের পরও আগের মতোই নীরব ও নির্লিপ্ত ছিলেন দ্য ফিজ। যেন এসব কিছুই তাকে স্পর্শ করেনি। বিষয়টি নিয়ে অবাক হয়ে জাতীয় দলের কোচ সালাউদ্দিনই একসময় প্রশ্ন করেছিলেন, মোস্তাফিজকে কি আদৌ কিছুই ছুঁয়ে যায় না?

বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে সালাউদ্দিন বলেন, ‘প্রশ্নটা আমি নিজেই মোস্তাফিজকে কি জিজ্ঞেস করেছিলাম যে আসলে তুমি কী ফিল করছ। ও বলেছে, লেট ইট গো। যেটা চলে গেছে, চলে গেছে।’ 

মোস্তাফিজের মতো এমন ব্যক্তিত্ব সবার হয় না জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘সবাই তো আর মোস্তাফিজের মতো হতে পারবে না। এটা হলেই ওই প্লেয়ারের জন্য ভালো। যে জিনিস কন্ট্রোল করতে পারব না, কন্ট্রোল করতে চাইবও না। আপনার চাকরির ক্ষেত্রেও দেখুন, প্রমোশন দিবে কি দিবে না, এটা মনে রাখলে হবে না।’ 

তিনি যোগ করেন, ‘মোস্তাফিজের কাছ থেকে এটা শেখার ভালো একটা জিনিস। এতগুলো টাকা বলেন, ও তো হতাশায় পড়তে পারত। সে জানে এটা নিয়ন্ত্রণের কিছু নেই, তার হাতে নেই। আমি মোস্তাফিজের কাছ থেকে এই জিনিসটা শিখেছি, অন্যরাও হয়ত শিখবে।’   

শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬