আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কবে কার খেলা দেখে নিন

১২ মার্চ ২০২৬, ০৮:১৪ PM
আইপিএল ট্রফি

আইপিএল ট্রফি © সংগৃহীত

চলতি সপ্তাহেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পর্দা নেমেছে। বিশ্বমঞ্চে নিউজিল্যান্ডকে উড়িয়ে টানা দ্বিতীয় এবং রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত।

এদিকে চলতি মার্চেই পর্দা উঠছে বিশ্বকাপের পর এই সংস্করণের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। এরই মধ্যে আইপিএলের ১৯তম আসরের প্রথম পর্বের সূচি ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ। 

বুধবার (১১ মার্চ) প্রথম পর্বের ২০টি ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০১৬ আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে। ১২ এপ্রিল পর্যন্ত প্রথম পর্বের খেলা চলবে।

আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, টুর্নামেন্টের বাকি সূচিও পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। মার্চ থেকে মে মাসের মধ্যে ভারতের ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, ভোটের তফসিল দেখেই আইপিএলের বাকি সূচি ঘোষণা হতে পারে। 

আইপিএলের প্রথম পর্বের সূচি: 

২৮ মার্চ: বেঙ্গালুরু-হায়দরাবাদ (বেঙ্গালুরু)।
২৯ মার্চ: মুম্বাই-কলকাতা (মুম্বাই)।
৩০ মার্চ: রাজস্থান-চেন্নাই (গোহাটি)।
৩১ মার্চ: পাঞ্জাব-গুজরাট (মুলানপুর)।
১ এপ্রিল: লক্ষ্ণৌ-দিল্লি (লক্ষ্ণৌ)।
২ এপ্রিল: কলকাতা-হায়দরাবাদ (কলকাতা)।
৩ এপ্রিল: চেন্নাই-পাঞ্জাব (চেন্নাই)।
৪ এপ্রিল: দিল্লি-মুম্বাই (দিল্লি), গুজরাত-রাজস্থান (আহমেদাবাদ)।
৫ এপ্রিল: হায়দরাবাদ-লক্ষ্ণৌ (হায়দরাবাদ), বেঙ্গালুরু-চেন্নাই (বেঙ্গালুরু)।
৬ এপ্রিল: কলকাতা-পঞ্জাব (কলকাতা)।
৭ এপ্রিল: রাজস্থান-মুম্বাই (গোহাটি)।
৮ এপ্রিল: দিল্লি-গুজরাট (দিল্লি)।
৯ এপ্রিল: কলকাতা-লক্ষ্ণৌ (কলকাতা)।
১০ এপ্রিল: রাজস্থান-বেঙ্গালুরু (গোহাটি)।
১১ এপ্রিল: পাঞ্জাব-হায়দরাবাদ (মুলানপুর), চেন্নাই-দিল্লি (চেন্নাই)।
১২ এপ্রিল: লক্ষ্ণৌ-গুজরাট (লক্ষ্ণৌ), মুম্বাই-বেঙ্গালুরু (মুম্বাই)।

বদলে যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চবিতে অনুমোদিত ফি ছাড়া অর্থ আদায়ে নিষেধাজ্ঞা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বখাটের মারধরে তিন দাঁত ভাঙল পঞ্চম শ্রেণির ছাত্রীর
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে শিশু সাবা হত্যা মামলায় প্রতিবেশী শান্তনার যাবজ্জীবন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎চাকরির ভাইভা নিয়ে সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যে জকসুর …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় অপসারণের পর ফের রাস্তার জায়গায় দেয়াল নির্মাণের অ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬