বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত

২১ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

নিরাপত্তা শঙ্কায় ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অনিচ্ছা প্রকাশ করা বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে একদিনের সময় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির বোর্ডসভায় জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ যদি ভারতে খেলতে সম্মতি না দেয়, তাহলে তাদের জায়গায় বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে পারে সংস্থাটি।

আজ বুধবার (২১ জানুয়ারি) ভার্চুয়ালি অনুষ্ঠিত আইসিসির বোর্ডসভায় বাংলাদেশের ভেন্যু ইস্যুতে দীর্ঘ আলোচনা হয়। সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। বিসিবির দাবি, নিরাপত্তাজনিত কারণে ভারত গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে তারা স্বস্তি বোধ করছে না। এ জন্য বিকল্প ভেন্যুর প্রস্তাবও দেয় বাংলাদেশ।

তবে স্বল্প সময়ের মধ্যে ভেন্যু পরিবর্তন বাস্তবায়ন করা কঠিন বলে আইসিসি জানায়। আইসিসির চেয়ারম্যান জয় শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ডসহ পূর্ণ সদস্যভুক্ত সব দেশের প্রতিনিধিরা অংশ নেন। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, ডেপুটি চেয়ারম্যান, ইভেন্টস বিভাগের শীর্ষ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে বিসিবির অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসির কাছে চিঠি পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশ না খেললে পাকিস্তানও খেলবে না, এমন খবরকে আইসিসি বৈঠকে ভিত্তিহীন বলেই উল্লেখ করা হয়। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ যদি ভারতে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে টুর্নামেন্টের কাঠামো ও সূচি ঠিক রাখতে বিকল্প দল অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

সবশেষে বাংলাদেশের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে আইসিসি। একদিনের মধ্যে বিসিবির চূড়ান্ত অবস্থানের ওপরই নির্ভর করছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬