রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটে চোখ সিলেটের

২০ জানুয়ারি ২০২৬, ১১:১৬ AM
 ইংলিশ ব্যাটসম্যান ইথান ব্রুকস

ইংলিশ ব্যাটসম্যান ইথান ব্রুকস © টিডিসি ফটো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে প্লে–অফে নিজেদের সেরাটা তুলে ধরতে প্রস্তুত সিলেট টাইটান্স। রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে আক্রমণাত্মক ক্রিকেট খেলতেই সিলেটের নজর বলে জানিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান ইথান ব্রুকস।

তিনি বলেন, “আমার মাথায় এটাই ছিল বল ধরে যত দ্রুত সম্ভব বাউন্ডারির ভেতরে লাফ দিতে হবে। দেখলাম অনেক মিডিয়া কভারেজ পেয়েছে বিষয়টা। ব্যাপারটা কুল।"

সামগ্রিক প্রস্তুতি ও মানসিকতায় সন্তুষ্ট প্রসঙ্গে তিনি জানান, “দল বেশ ইতিবাচক রয়েছে। আমরা ভালো ক্রিকেট খেলছি। কাল নকআউট খেলা, রংপুর বেশ শক্তিশালী। আমাদের সেরাটা খেলতে হবে। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। তবে উইকেট দ্রুত পড়ে গেলে স্মার্ট ক্রিকেট খেলাও জরুরি। সবাই খুব রোমাঞ্চিত এই ম্যাচ নিয়ে।” 

তিনি আরও যোগ করেন, “অবশ্যই। আমাদের দল ভালো। আমাদের আত্মবিশ্বাস আছে। আর মাত্র তিনটি ম্যাচ, একটি ম্যাচ ভাবলে অবশ্য হচ্ছে না। আমাদের লক্ষ্য প্রতিটি মুহূর্তে পুরোটা দিতে হবে।”

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬