তাহলে কি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের?

১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ PM
তাহলে কি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের?

তাহলে কি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের? © ফাইল ফটো

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে উত্তাপ তৈরি হয়েছিল, তা এখন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় রূপ নিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি না, খেললেও কোন দেশে খেলবে, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা ও জল্পনা।

তবে এই অনিশ্চয়তার পর্দা আগামী ২১ জানুয়ারি মধ্যেই নামতে পারে। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত শনিবারের বৈঠকে আইসিসির প্রতিনিধিরা বিসিবিকে এ সময়সীমার কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন।

বৈঠকে বিসিবি আবারও তাদের অবস্থান স্পষ্ট করে জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। এ পরিস্থিতিতে লজিস্টিক জটিলতা কমানোর লক্ষ্যে গ্রুপ পুনর্বিন্যাসের বিষয়েও আলোচনা হয় আইসিসি ও বিসিবির মধ্যে।

তবে ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বাংলাদেশের সেই প্রস্তাবে সম্মতি দেয়নি আইসিসি। ফলে আয়ারল্যান্ড ও বাংলাদেশের গ্রুপ বদলের সম্ভাবনা প্রায় বাতিল হয়ে গেছে।

অন্যদিকে আইসিসি তাদের অবস্থানেই অনড়, ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে তারা বারবারই দাবি করেছে। এখন বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংস্থাটি।

এদিকে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে গিয়ে খেলতে না চায়, তবে বিশ্বকাপে তাদের জায়গায় অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করার পথও খোলা আইসিসির সামনে। র‍্যাঙ্কিং বিচারে সেই দলটি হতে পারে স্কটল্যান্ড।

বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো অবস্থাতেই ভারতের মাটিতে গিয়ে খেলতে চায় না বাংলাদেশ। নিজেদের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি আইসিসির কাছেও স্পষ্টভাবে তুলে ধরেছে বিসিবি। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক জানান, “আমরা অবশ্যই খেলতে চাই, তবে সেটা ভারতের বাইরে। খেলোয়াড়দের পাশাপাশি দলের অন্যান্য সদস্যদের নিরাপত্তাই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।”

সব মিলিয়ে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হবে নাকি ভারতেই খেলতে হবে, অথবা বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই কোনো বড় সিদ্ধান্ত আসবে কি না, তা নির্ভর করবে আইসিসির ওপরই।

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ২০ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীব…
  • ০৯ জুলাই ২০২৬
বৃষ্টি থামার নাম নেই, টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম
  • ০৯ জুলাই ২০২৬
যশোরে এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার ৮, অনুপস…
  • ০৯ জুলাই ২০২৬
আজ ফেনীতে এনসিপির পদযাত্রায় যাচ্ছেন নাহিদ-হাসনাতসহ যেসব কেন…
  • ০৯ জুলাই ২০২৬
জুলাই কর্মসূচিতে তিতুমীর কলেজ প্রশাসনের অসহযোগিতা, টানা বৃষ…
  • ০৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের শিশু-কিশোরদের ২৭টি গোল্ড…
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence