দুই ম্যাচেই বৃষ্টির বাধা, কঠিন সমীকরণে বাংলাদেশ

২১ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ AM
বাংলাদেশ যুব ক্রিকেট দল

বাংলাদেশ যুব ক্রিকেট দল © সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৃষ্টির বাগড়ায় একের পর এক ম্যাচ বাধাগ্রস্ত হওয়ায় সুপার সিক্সে ওঠার সমীকরণ কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর আজ বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এতে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা আজিজুল হাকিমদের এখন তাকিয়ে থাকতে হবে অন্য দলের জয়-পরাজয়ের ওপর।

সুপার সিক্সে পা রাখতে হলে আগামী ২৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। সেই ম্যাচে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে তিন। তবে শুধু জিতলেই হবে না, বরং ২৪ ফেব্রুয়ারি ভারত ও নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশের ভাগ্য। ওই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে তারা ভারতের সঙ্গে সুপার সিক্সে যাবে। আর ভারত জিতলে এবং বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রকে হারায়, তবেই ভারতের সঙ্গী হতে পারবে লাল-সবুজরা।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার হুগো ভোগকে হারায় নিউজিল্যান্ড। ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত ডেলিভারিতে মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক টম জুনস ও আরিয়ান মান প্রতিরোধ গড়ে পাওয়ার প্লেতে ৫১ রান তোলেন। কিন্তু পাওয়ার প্লের পরপরই হানা দেয় বৃষ্টি।

মাঠকর্মীরা কয়েক দফা মাঠ প্রস্তুত করার চেষ্টা করলেও থেমে থেমে আসা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি। বর্তমানে 'বি' গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত এবং ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে নিউজিল্যান্ড।

লন্ডনেও যাইনি, শিলংয়েও যাইনি, গুপ্ত বলেন কেন: গোলাম পরওয়ার
  • ০১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
মেয়ের হাতে পাটার নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • ০১ আগস্ট ২০২৬
দেশের প্রভাবশালী আলেমের শীর্ষে মামুনুল হক, তালিকায় আরও ৪ জন
  • ০১ আগস্ট ২০২৬
পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের নেতৃত্বে শানজি ও আমি…
  • ০১ আগস্ট ২০২৬