এবার বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে পিসিবির চিঠি

২১ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ PM
বিসিবি ও আইসিসি লোগো

বিসিবি ও আইসিসি লোগো © সংগৃহীত

নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে দৃঢ় অবস্থানে বিসিবি, অন্যদিকে আইসিসির চাওয়া ভারতেই খেলুক টাইগাররা। এ নিয়ে ভেন্যু বা গ্রুপ পরিবর্তনের কথাও আলোচনায়।

এবার এই পরিস্থিতিতে বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিসিবি শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর দাবি জানিয়েছিল। জানা গেছে, বিষয়টি নিয়ে বুধবার (২১ জানুয়ারি) বৈঠক ডেকেছে আইসিসিও।

তবে পিসিবির সমর্থন আইসিসির সিদ্ধান্তে বড় প্রভাব ফেলবে না বলেই ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে ভেন্যু বা সূচি পরিবর্তনের সম্ভাবনাও কম। আইসিসি ২১ জানুয়ারি পর্যন্ত সময় দিলেও বিসিবি জানিয়েছে, তারা কোনো নির্দিষ্ট ডেডলাইন পায়নি।

ছোট ভাইয়ের দাফনের আগেই চলে গেলেন বড় ভাই, দুই হাফেজের মৃত্যু…
  • ১৭ নভেম্বর ২০২৬
রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬