শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

১১ মার্চ ২০২৬, ০২:০৪ AM
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ © টিডিসি ফটো

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় ঝুট ব্যবসা ও লেবার সাপ্লাইকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত নেসলে কারখানার সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— কারখানার শ্রমিক আবির, ফারুক, মিরাজ, মনির ও রনি।

গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, কারখানা কর্তৃপক্ষের বৈধ অনুমতি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন। মঙ্গলবার কারখানা থেকে মালামাল বের করার জন্য শ্রমিক নিয়ে প্রধান ফটকে গেলে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া এবং শ্রীপুর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা সজিব খানের নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। তিনি জানান, হামলায় তার চারজন শ্রমিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নজরুল ইসলাম আরও অভিযোগ করেন, প্রভাব খাটিয়ে ইউনুস আলী নছ মিয়া তাদের লোকজনকে তাড়িয়ে দিয়ে কারখানার ব্যবসা দখলে নেওয়ার চেষ্টা করছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত ইউনুস আলী নছ মিয়ার সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত) জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence