ফ্যামিলি কার্ডের উদ্বোধন আজ, ভাতা পাবেন সাড়ে ৩৭ হাজার

১০ মার্চ ২০২৬, ০৭:০৯ AM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৭:১০ AM
ফ্যামিলি কার্ডের প্রতীকী ছবি

ফ্যামিলি কার্ডের প্রতীকী ছবি © সংগৃহীত

সরকার আজ আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে নারীপ্রধান পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু করছে। প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। উপকারভোগীরা তাদের সুবিধা মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে ঘরে বসেই গ্রহণ করতে পারবেন।

সকাল ১০টায় রাজধানীর বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সমাজকল্যাণ ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সোমবার বিকেলে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগী নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও স্বাধীন প্রক্রিয়ায় করা হয়েছে। পরীক্ষামূলক পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহের পর চূড়ান্তভাবে ৩৭,৫৬৭ পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘নির্বাচনে যে অঙ্গীকার ছিল, তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের অর্থনৈতিক সক্ষমতা ও সামাজিক বাস্তবতা মাথায় রেখে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, সুবিধাভোগীদের তালিকা তৈরি করার ক্ষেত্রে কোনো ধরনের রাজনীতীকরণ বা দলীয় প্রভাব রাখা হয়নি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রতিটি নারীপ্রধান পরিবারকে আধুনিক স্মার্ট কার্ড দেওয়া হবে, যা নিরাপদ ও দীর্ঘস্থায়ী। একটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের পাঁচজন সদস্য সুবিধা পাবেন। যৌথ বা একান্নবর্তী পরিবারের ক্ষেত্রে সদস্য সংখ্যা বেশি হলে আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়ার বিষয়ও বিবেচনা করা হবে।

ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত পরিবার যদি অন্য সরকারি ভাতা, পেনশন বা সরকারি চাকরিতে থাকে, তবে সেই পরিবার ভাতা পাবেন না। এছাড়া কোনো পরিবারের নামে বাণিজ্যিক লাইসেন্স, বড় ব্যাবসাপ্রতিষ্ঠান, বিলাসবহুল সম্পদ যেমন গাড়ি, এসি বা পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র থাকলেও ওই পরিবার ভাতা পাবেন না।

পরীক্ষামূলক প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে প্রথম ধাপে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গঠিত কমিটি বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্যসংখ্যা, শিক্ষা, বাসস্থান, গৃহস্থালিসামগ্রী, আয় ও রেমিট্যান্স প্রবাহসহ বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করেছে।

শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, কে কত ভোট পেয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬