ভোলায় ফ্যামিলি কার্ড পেল ২৮৮টি পরিবার

১০ মার্চ ২০২৬, ০৩:১৪ PM
এক উপকারভোগীকে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছেন সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন

এক উপকারভোগীকে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছেন সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন © টিডিসি

ভোলার চরফ্যাশনে প্রথম ধাপের ফ্যামিলি কার্ড পেল ২৮৮ জন অতি দরিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবার। উপকারভোগীরা সবাই চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনের পর চরফ্যাশনে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে ফ্যামিলি কার্ড তুলে দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ অন্যান‍্য প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘নির্বাচনের আগে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন ফ্যামিলি কার্ড দেবেন। সেটি তিনি দিয়েছেন। হতদরিদ্র পরিবারকে স্বচ্ছল করতে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।’

‘ভারত ও আমাদের জেন জি আন্দোলনের মিল অমিল’
  • ১৮ অক্টোবর ২০২৬
সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬