বাংলাদেশ–পাকিস্তান সিরিজে ব্যতিক্রমী উদ্যোগ

১০ মার্চ ২০২৬, ০৭:১০ PM
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন © সংগৃহীত

আগামী বুধবার (১১ মার্চ) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়েই বিশ্বকাপে চোখ বাংলাদেশের। তবে বিশ্বকাপের মঞ্চ হিসেবে বিবেচিত এই সিরিজের মধ্য দিয়েই অনন্য এক উদ্যোগে নাম তুলতে যাচ্ছে দেশের ক্রিকেট।

এই সিরিজের প্রতিটি ম্যাচে প্রত্যেক দলের প্রতি ১০০ রানের বিপরীতে ১০টি করে ক্রিকেট কিট বা সরঞ্জাম প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পনসর রবিই মূলত এই উদ্যোগের নেপথ্য কারিগর।

তবে ক্রিকেটে এমন উদ্যোগ মোটেই নতুন নয়। গেল ওয়ানডে বিশ্বকাপেও এমন উদ্যোগ দেখা গিয়েছিল। তৃণমূল ক্রিকেটের জন্য প্রতি ১০০ রানে ১০টি কিট দিয়েছিল আইসিসির স্পন্সর ডিপি ওয়ার্ল্ড। কিন্তু বাংলাদেশের ক্রিকেট এটিই প্রথম এমন কোনো কর্মসূচি।

বিসিবি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতি ১০০ রানের জন্য বিভিন্ন একাডেমির তরুণ ও সুবিধাবঞ্চিত ক্রিকেটারদের ১০ ব্যাগ করে ক্রিকেট কিট প্রদান করবে বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর রবি। অবশ্য, কেবল রবিই নয়, বিসিবিও এই উদ্যোগে যৌথভাবে অংশ নিচ্ছে। 

উল্লেখ্য, আগামী ১১ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ-পাকিস্তান। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিট থেকে গড়াবে ম্যাচগুলো। এর আগে, সিরিজ খেলতে গত ৮ মার্চ ঢাকায় এসেছে দ্য গ্রিন ম্যানরা। 

টানা বৃষ্টিতে নয়াপল্টনে জলাবদ্ধতা, বিএনপি কার্যালয়ের নিচতলা…
  • ১২ জুলাই ২০২৬
চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বৃত্তির ফল দেখুন এখানে
  • ১২ জুলাই ২০২৬
কানে তুলা, হাতে থালা—শব্দ দূষণের বিরুদ্ধে কলেজ শিক্ষকের ব্য…
  • ১২ জুলাই ২০২৬
রথযাত্রায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
  • ১২ জুলাই ২০২৬
মারা গেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ
  • ১২ জুলাই ২০২৬
‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’—রেফারিকে কেন বলে…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence