বিশ্বকাপে না খেলার হতাশা যেভাবে কাটিয়ে উঠে বাংলাদেশ

০৯ মার্চ ২০২৬, ০৭:২২ PM
বাংলাদেশ দলের অনুশীলন

বাংলাদেশ দলের অনুশীলন © বিসিবি

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় টাইগাররা। তবে এই হতাশা কাটিয়ে উঠতে গত দুই সপ্তাহ ধরে বিসিএলের একদিনের সংস্করণে খেলেই নিজেদের প্রস্তুত করেছে দলটি। এমনটাই জানিয়েছেন দলের প্রধান কোচ ফিল সিমন্স।

সোমবার (৯ মার্চ) সংবাদ সম্মেলনে সিমন্সের ভাষ্য, ‘ওটা (বিশ্বকাপে খেলতে না পারা) ছেলেদের জন্য খুব কষ্টের ছিল। তবে মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সেই হতাশা কাটিয়ে উঠছি। বিসিএল খেলাটা আমাদের আবার ৫০ ওভারের ক্রিকেটে মনোযোগ ফিরিয়ে আনতে সাহায্য করেছে।’

আগামী ১১ মার্চ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়েই বিশ্বকাপে চোখ বাংলাদেশের। যদিও টাইগার প্রধান কোচ ফিল সিমন্স বলছেন, ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ নিয়ে চিন্তিত নয় লাল-সবুজ শিবির।

বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে (৭৪ পয়েন্ট) বাংলাদেশ। তাদের ওপরে আছে ওয়েস্ট ইন্ডিজ (৭৭ পয়েন্ট)। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকলে সরাসরি বিশ্বকাপে খেলা যাবে। তবে সহ-আয়োজক জিম্বাবুয়ে ইতিমধ্যে জায়গা নিশ্চিত করায় বাস্তবে বাংলাদেশকে অন্তত ৯ নম্বরে উঠতে হবে।

এ নিয়ে সিমন্স বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো ওয়ানডে ক্রিকেটে দলের মান উন্নত করা। শুধু বিশ্বকাপে সরাসরি যোগ্যতা পাওয়ার অঙ্ক নিয়ে ব্যস্ত থাকলে চলবে না।’

তিনি আরও বলেন, ‘একসময় বাংলাদেশের দলে যে অভিজ্ঞতা ছিল, বর্তমান দলে তা তুলনামূলক কম। তবে বর্তমান দল যেন নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারে, সেটিই এখন প্রধান লক্ষ্য। আমরা এখন যে কাজগুলো করছি, সেগুলোই আমাদের র‍্যাঙ্কিংয়ে উপরে উঠতে সাহায্য করবে। লক্ষ্য শুধু শীর্ষ আটে থাকা নয়, ধারাবাহিকভাবে আরও ভালো ক্রিকেট খেলা।’ 

টানা বৃষ্টিতে নয়াপল্টনে জলাবদ্ধতা, বিএনপি কার্যালয়ের নিচতলা…
  • ১২ জুলাই ২০২৬
চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বৃত্তির ফল দেখুন এখানে
  • ১২ জুলাই ২০২৬
কানে তুলা, হাতে থালা—শব্দ দূষণের বিরুদ্ধে কলেজ শিক্ষকের ব্য…
  • ১২ জুলাই ২০২৬
রথযাত্রায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
  • ১২ জুলাই ২০২৬
মারা গেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ
  • ১২ জুলাই ২০২৬
‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’—রেফারিকে কেন বলে…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence