পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে ‘বিশেষ ম্যাচ’ খেলবেন শান্ত-তামিমরা

০৫ মার্চ ২০২৬, ০৪:০৫ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পর্দা ইতোমধ্যেই নেমেছে। যেখানে নাজমুল হাসান শান্ত-তাওহীদ হৃদয়দের উত্তরাঞ্চলকে হারিয়ে শিরোপা জিতেছে নাঈম শেখ-সাইফ হাসানদের মধ্যাঞ্চল। 

এদিকে দরজায় কড়া নাড়ছে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে এই সিরিজ মাঠে গড়ানোর আগে আরও একটি ম্যাচে মাঠে নামছেন জাতীয় দলের ক্রিকেটাররা। জাতীয় দল ও বিসিএলে ভালো পারফর্ম করা বাকি ক্রিকেটারদের নিয়ে সাজানো হবে ‘বিসিএল অল স্টার একাদশ’। এই দলের বিপক্ষেই খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা।

আগামী শনিবার (৭ মার্চ) হোম অব ক্রিকেটে ওই ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হয়ে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে ম্যাচটি। যদিও এখনও দুই দলের ক্রিকেটারদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। তবে বিসিবি সূত্রে ‘বিসিএল অল স্টার একাদশ’র কিছু ক্রিকেটারের নাম জানা গেছে।

দলটির হয়ে সৌম্য সরকার, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, রিপন মন্ডল, পারভেজ হোসেন ইমন, জিসান আলম, আব্দুল গাফফার সাকলাইন, মাহফিজুল ইসলাম রবিন, খালেদ আহমেদ, মোসাদ্দেক সৈকত ও নাঈম হাসানের খেলার কথা রয়েছে।

উল্লেখ্য, আগামী ১১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে, ৮ মার্চ ঢাকায় পা রাখবে দ্য গ্রিন ম্যানরা। একদিন বিরতি দিয়ে ১০ মার্চ অনুশীলনের পর ১১, ১৩ ও ১৫ মার্চ গড়াবে ম্যাচগুলো। সিরিজের প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে মাঠে গড়াবে। 

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মতো চিন্তা-চেতনা, গবেষণা নেই বিসিএস…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুকে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
  • ২১ আগস্ট ২০২৬
নিখোঁজ ইবি শিক্ষার্থী, খোঁজ নেই ভাবিরও
  • ২১ আগস্ট ২০২৬
বারবার পা ফুলছে? নেপথ্যে থাকতে পারে ৫ জটিল রোগ
  • ২১ আগস্ট ২০২৬
গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার…
  • ২১ আগস্ট ২০২৬