শান্ত-হৃদয়দের হারিয়ে বিসিএল চ্যাম্পিয়ন নাঈম-সাইফরা

০৪ মার্চ ২০২৬, ০৫:১৪ AM
চ্যাম্পিয়ন নাঈম-সাইফরা

চ্যাম্পিয়ন নাঈম-সাইফরা © টিডিসি ফটো

মিরপুরে বিএসএল ফাইনালে ধীরগতির উইকেটে ২৩৯ রানের লক্ষ্য তাড়াও সহজ ছিল না, তবে নাঈম শেখ ও সাইফ হাসানের দারুণ ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় তুলে নিয়ে শিরোপা জিতেছে সেন্ট্রাল।

এদিন শুরুতেই ১৪ রান করে জিশান আলম ফিরলে কিছুটা চাপে পড়ে দল। কিন্তু দ্বিতীয় উইকেটে নাঈম-সাইফ গড়ে তোলেন ম্যাচ নির্ধারণী ১৬৪ রানের জুটি। নাঈম ৮৭ বলে ৭৮ রান করেন, আর সাইফ খেলেন ৭৯ বলে ৮৮ রানের কার্যকর ইনিংস। 

তাদের বিদায়ের পর মাহিদুল ইসলাম অঙ্কন ও ইরফান শুক্কুর দ্রুত আউট হলেও তাতে জয়ের পথে বাধা তৈরি হয়নি। শেষদিকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহফিজুল ইসলাম রবিন। এতে ৩৮ ওভারেই ৫ উইকেট হারিয়েই লক্ষ্য ছুঁয়ে ফেলে সেন্ট্রাল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ দশমিক ৩ ওভারে ২৩৮ রানে অলআউট হয় নর্থ জোন। শুরুতে দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও তানজিদ তামিম ধীরে শুরু করলেও বড় জুটি গড়তে পারেননি। সোহান ৫ ও তামিম ২৩ রান করেন। 

দ্রুত দুই উইকেট হারানোর পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও হৃদয় দলকে সামাল দেন। তাদের জুটিতে আসে ৫২ রান। শান্ত ৫১ বলে ৩৫ রান করেন। অন্যদিকে ৯৮ বলে ৯৬ রানের দারুণ ইনিংস খেলেন হৃদয়।

মাঝে এসএম মেহেরাব হোসেন ২৮ ও সাব্বির রহমান ২৪ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। শেষদিকে রিশাদ হোসেনের ১৬ রানের ছোট ক্যামিওতে লড়াকু সংগ্রহ পেয়েছিল নর্থ জোন।

ট্যাগ: বিএসএল
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬