বিসিবির নির্বাচক হতে আগ্রহী যারা

০৫ মার্চ ২০২৬, ০৯:১৩ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত রবিবার প্রকাশিত সেই বিজ্ঞপ্তিতে আগামী ৮ মার্চের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন জমা দিতে বলা হয়েছিল। জানা গেছে, আজ (৫ মার্চ) পর্যন্ত একাধিক সাবেক ক্রিকেটার সেই আবেদনে সাড়া দিয়েছেন।

আগ্রহী প্রার্থীদের মধ্যে বয়সভিত্তিক দলের নির্বাচকরাও আছেন। তবে জাতীয় দলের নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও আবেদন করবেন না বলেও জানিয়েছেন সাজ্জাদ আহমেদ শিপন।

এদিকে বেশকিছু নতুন মুখও নির্বাচক হতে আগ্রহী। এর মধ্যে শামসুর রহমান শুভসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রিকেটারও আছেন।

নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছেন বা করবেন এমন আগ্রহীদের মধ্যে ইলিয়াস সানি, নাঈম ইসলাম, তুষার ইমরান, নাদিফ চৌধুরি, জাভেদ ওমর বেলিম ও মোহাম্মদ রফিকদের নাম জোরেশোরেই উচ্চারিত হচ্ছে। তবে এখনও আবেদনই করেননি প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা হাবিবুল বাশার সুমন। কিন্তু সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এরই মধ্যে আবেদন সেরেছেন।

নির্বাচক পদে আবেদনে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতার শর্ত ছিল বিজ্ঞপ্তিতে। একইসঙ্গে বিচারিক ক্ষমতা, দক্ষতা এবং যোগাযোগেও পারদর্শীতার শর্তও জুড়ে দেয় বিসিবি। 

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। তবে তিনি আর এই দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন। এ ছাড়া গত অক্টোবরে বিসিবি নির্বাচন করতে নির্বাচকের পদ ছাড়েন আব্দুর রাজ্জাকও। লিপু এবং রাজ্জাকের বদলি হিসেবেই এবার দুজন নির্বাচক নিতে চাচ্ছে বিসিবি।

১৪ বড় চাকরির পরীক্ষায় ফেলের পর হলেন ম্যাজিস্ট্রেট, জানুন আস…
  • ০১ আগস্ট ২০২৬
ফিফার সভাপতি হওয়ার দৌড়ে খেলাইফি-আর্সেন ওয়েঙ্গারসহ ৫ প্রার্থী
  • ০১ আগস্ট ২০২৬
চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা, আটক ২
  • ০১ আগস্ট ২০২৬
ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত শর্তাবলীতে রাজি আর্সেনাল
  • ০১ আগস্ট ২০২৬
চলতি মাসে সরকারি চাকরিজীবীদের দুদফা ৮ দিন ছুটির সুযোগ
  • ০১ আগস্ট ২০২৬
ঢাবি ক্যাম্পাসের জুলাই-গ্রাফিতি পুনর্লিখন শুরু আজ
  • ০১ আগস্ট ২০২৬