‘দেশ থেকে সাকিবের অবসর পুরো বাংলাদেশের জন্য গর্বের’

০১ মার্চ ২০২৬, ০৩:৪৬ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

দেশের ক্রিকেট আকাশে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে একপ্রকার ক্রিকেটীয় জোয়ার চলছে। যদিও রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে গত দেড় বছর ধরে লাল-সবুজের জার্সিতে নামা হয়ে উঠেনি তার। দেশের মাটিতেও পা রাখা হয়নি সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের।

তবে আসন্ন পাকিস্তান সিরিজ দিয়েই সাকিবকে দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বিসিবি। এজন্য সচিবালয়ে সাকিবের মামলার ফাইলও ইতোমধ্যেই পাঠিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। এবার সাবেক এই অধিনায়কের দেশে ফেরা ও অবসর প্রসঙ্গে কথা বলেন তারই (সাকিব) কাছের সতীর্থ মোসাদ্দেক হোসেন। 

গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘উনি (সাকিব) যদি খেলতে পারে সেটা দেশের জন্যই ভালো হবে। দেশ থেকে যদি সে অবসর নিতে পারে তাহলে আমার কাছে মনে হয় সেটা তার জন্যও গর্বের এবং পুরো বাংলাদেশের জন্য গর্বের।’

এদিকে রাজশাহী ও বগুড়ায় ওয়ানডে ফরম্যাটের বিসিএল চলছে। সেখানকার উইকেট ও দর্শকদের উন্মাদনা নিয়ে মোসাদ্দেক বলেন, ‘যদি দর্শকদের দিক থেকে বলি তাহলে বলব অবশ্যই (এখানে) বিপিএল আয়োজন করা যায়। তবে আউটফিল্ড নিয়ে মনে হয় আরেকটু কাজ করতে হবে। আমরা অনেক জনকে দেখতে পাচ্ছি ছোট ছোট ভুল হচ্ছে, ফাম্বল করছে বল। সবমিলিয়ে উইকেট খুবই ভালো, বগুড়াতেও খুব ভালো অভিজ্ঞতা। বিপিএল যদি করতে হয় সেক্ষেত্রে একটু গুছিয়ে করতে হবে।’

এ সময়ে জিসান আলমের সেঞ্চুরি নিয়ে মোসাদ্দেক জানান, ‘যারা মারকাটারি ক্রিকেট খেলে ওদের কাছ থেকে আপনি ধারাবাহিক ইনিংস আশা করতে পারবেন না বা প্রতিদিন অনেক বড় বড় ইনিংস আশা করা যায় না। ওরা যেদিন খেলবে, একটা দলকে জিতিয়ে দেবে। সেটাই আজকে আমরা দেখলাম। ওর (জিসান) ইনিংসটা আমাদের জেতার জন্য ফাউন্ডেশন তৈরি করতে দরকার ছিল, সেটা সে পুরোপুরিভাবে করে দিয়েছে।’

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬