‘বাংলাদেশের প্রথম একাদশে থাকার যোগ্য সাকিব’

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

দেশের ক্রিকেট আকাশে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে একপ্রকার ক্রিকেটীয় জোয়ার চলছে। যদিও রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে গত দেড় বছর ধরে লাল-সবুজের জার্সিতে নামা হয়ে উঠেনি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের। দেশের মাটিতেও পা রাখা হয়নি তার।

তবে আসন্ন পাকিস্তান সিরিজ দিয়েই সাকিবকে দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বিসিবি। এজন্য সচিবালয়ে সাকিবের মামলার ফাইলও ইতোমধ্যেই পাঠিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। এবার বিসিবি পরিচালক শাহনিয়ান তানিম দাবি করলেন, দেশের ক্রিকেটের যেকোনো ফরম্যাটের প্রথম একাদশে থাকার যোগ্য সাকিব।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বগুড়ায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে শাহনিয়ান বলেন, ‘সাকিব এখনো বাংলাদেশ দলের প্রথম একাদশে থাকার যোগ্যতা রাখে। আমাদের ৩ ফরম্যাটের যে অধিনায়ক.... মিরাজ, লিটন এবং শান্তকে জিজ্ঞেস করুন... ওদেরকেও যদি চয়েস দেওয়া হয়, ওরা প্রথম একাদশে সাকিবকে রাখবে। এটা আমার ব্যক্তিগত মতামত, বোর্ড পরিচালক হিসেবে কিছু নয়।’

তিনি যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে আমি চাই সাকিব দেশে আসুক এবং দেশের প্রতিনিধিত্ব করুক। তার রাজনৈতিক এজেন্ডা কী বা তার ব্যবসায়িক জটিলতা কী, সেটা তার বিষয়। সে নিজের মতো মোকাবিলা করবে। তবে ক্রিকেটার হিসেবে সে প্রথম একাদশে থাকার যোগ্য।’

এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সাকিব ইস্যুতে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ‘সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার দরকার, মামলার কাগজপত্রগুলো জায়গা মতো দেওয়া হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করার ছিল, সেটা করে ফেলেছি।’

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সে বিক্ষোভে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট, বিপা…
  • ১৮ অক্টোবর ২০২৬