সাকিব ইস্যুতে সরব পাইলট, বললেন ‘মানুষ মাত্রই ভুল’

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫০ PM
খালেদ মাসুদ পাইলট ও সাকিব আল হাসান

খালেদ মাসুদ পাইলট ও সাকিব আল হাসান © সংগৃহীত

দেশের ক্রিকেট আকাশে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে যেন একপ্রকার ক্রিকেটীয় জোয়ার চলছে। মূলত গেল জানুয়ারিতেই সাকিবের জাতীয় দলে ফেরাকে ঘিরে আলোচনা জোরালো হয়। তবে কয়েক সপ্তাহ এই আলোচনা কিছুটা স্তিমিত থাকলেও পুরোপুরি থামেনি। ক্রিকেট-সংশ্লিষ্ট মহল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম; সবখানেই প্রশ্ন একটাই সাকিব কি আবারও জাতীয় দলের জার্সিতে ফিরছেন?

তবে সাকিব, সরকার, বোর্ড সবাই প্রস্তুত থাকলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশসেরা এই ক্রিকেটারের নামে যে মামলা হয়েছিল, তা নিষ্পত্তি কীভাবে সেই প্রসঙ্গ বারবার সামনে আসছে! যদিও সেই মামলার জটিলতা কাটাতে খোদ বিসিবিই উদ্যোগ নিচ্ছে।

এ নিয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খালেদ মাসুদ পাইলট হিসেবে বলতে পারি, আমি সাকিবের বড় ভক্ত। আমি সবসময় মনে করি মানুষ মাত্রই ভুল। সে হয়তো খেলা অবস্থায় কোনো একটা (রাজনৈতিক) দলের সঙ্গে জড়িত হয়েছিল, হয়তো সে ৬ মাসের জন্য একটা ভুল করেছিল। কিন্তু আমি মনে করি যেকোনো খেলোয়াড়েরই যখন সে জাতীয় দলে খেলবে, তার কোনো রাজনীতির সঙ্গে জড়িত থাকা উচিত না।’

তিনি যোগ করেন, ‘যে খেলোয়াড়রা জাতীয় দলের সঙ্গে যখন জড়িত থাকে, তখন সমস্ত মানুষের আবেগ থাকে ঐ জাতীয় দল ও জাতীয় দলের খেলোয়াড়ের প্রতি। যখনই আপনি কোনো একটা দলের সঙ্গে জড়াবেন। তখন কিন্তু এটা ভাগাভাগি হয়ে যায়। তো জাতীয় দলে যখন খেলবেন, তখন রাজনৈতিক দলের সঙ্গে না থাকাই ভালো।’

সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার প্রসঙ্গে পাইলট বলেন, ‘আমার কাছে মনে হয়, সে (সাকিব) ভুল করে ফেলেছে। আসলে মানুষ মাত্রই ভুল। মামলার ব্যাপারে আমি যতদূর জানি তাকে একটা মার্ডার মামলায় আসামি করা হয়েছে। আমাদের দেশে প্রচুর ভুয়া মামলা হয়। কিন্তু আমি বলব যে একজন রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা সন্দিহান মনে হয়।’

সরকারিভাবে বিষয়টি পরিষ্কার হওয়া দরকার উল্লেখ করে পাইলট বলেন, ‘তার জন্য সরকারের দায়িত্ব হওয়া উচিত যে এই মামলার একটা সঠিক সমাধান হওয়া। আর ঐ ব্যক্তি কোন ভিত্তিতে সাকিবের বিরুদ্ধে মামলা করেছিলেন, তার তদন্ত করা। হয়তো রাজনৈতিক মামলা আলাদা কিন্তু তার নামে যেটা হয়েছে, আমি মনে করি যে ব্যক্তি ভুল মামলা করেছে।’ 

ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা: গাইবান্ধায় ৯ কর্মকর্তাকে অব্যা…
  • ০৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-মিশর ম্যাচের দায়িত্বে কে এই ফরাসি রেফারি
  • ০৭ জুলাই ২০২৬
গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন–পর্তুগাল
  • ০৭ জুলাই ২০২৬
রোনালদোর ফ্লিক, অবিশ্বাস্য সিমনে বাঁচল স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
কস্তার জোড়া সেভে গোলবঞ্চিত স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
এনসিপির সমাবেশে বিস্ফোরণে আহত ৪, তদন্ত কমিটি গঠন পুলিশের
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence