সাকিবের ইস্যুতে সরকারের কোর্টে বল বিসিবির

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

দেশের ক্রিকেট আকাশে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে যেন একপ্রকার ক্রিকেটীয় জোয়ার চলছে। মূলত গেল জানুয়ারিতেই সাকিবের জাতীয় দলে ফেরাকে ঘিরে আলোচনা জোরালো হয়। তবে কয়েক সপ্তাহ এই আলোচনা কিছুটা স্তিমিত থাকলেও পুরোপুরি থামেনি। ক্রিকেট-সংশ্লিষ্ট মহল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম; সবখানেই প্রশ্ন একটাই সাকিব কি আবারও জাতীয় দলের জার্সিতে ফিরছেন?

তবে সাকিব, সরকার, বোর্ড সবাই প্রস্তুত থাকলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশসেরা এই ক্রিকেটারের নামে যে মামলা হয়েছিল, তা নিষ্পত্তি কীভাবে সেই প্রসঙ্গ বারবার সামনে আসছে! যদিও সেই মামলার জটিলতা কাটাতে খোদ বিসিবিই উদ্যোগ নিচ্ছে। দেশের একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছিলেন বিসিবি পরিচালক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। বিসিবির আরেক পরিচালক সোমবার (২৩ ফেব্রুয়ারি) জানিয়েছিলেন, সচিবলায়ে যাচ্ছে সাকিবের মামলার ফাইল। 

এবার সাকিবের ফেরা ইস্যুতে আসিফ আকবর জানানেল, ‘বিষয়টি নিয়ে গতকাল (সোমবার) বিসিবির সিইও এবং সহ-সভাপতি ফারুক আহমেদ তার ফাইলটি নিয়ে গিয়েছিলেন।’

বিষয়টা ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে উল্লেখ করে আসিফ বলেন, ‘সাকিবের একটু ইস্যু হচ্ছে, গতকাল (সোমবার) ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে মিটিং ছিল ফেডারেশনগুলোর। আমাদের সিইও (মহোদয়) এবং ফারুক (ভাই) ফাইলটা নিয়ে গিয়েছিলেন, আমিনুলকে (সাহেব) ব্রিফ করা হয়েছে। উনি বলেছেন, এটা আজ সচিবের (সাহেব) কাছে পৌঁছে দিতে।’

আসিফ এও জানান, ফাইল সচিব বরাবর পৌঁছে দিয়ে বিসিবির প্রাথমিক কাজ শেষ হবে এবং পরবর্তী সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে।

তার ভাষ্যমতে, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন যে মামলা পুনর্বিবেচনা হবে, এটা পজিটিভ। সাকিবের ইস্যুগুলো যেহেতু ফাইল হয়ে গেছে। এখন সিদ্ধান্তের বিষয়। ফাইল জমা দেওয়ার মাধ্যমে বিসিবির প্রাথমিক কাজ শেষ হবে, বাকিটা সরকারের বিষয়। আশা করছি, পাকিস্তান সিরিজেই আমরা সাকিবকে পাব। দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ৫ অগাস্টের পরের মামলাগুলো পুনর্বিবেচনা করবে, এটা শুনে ভালোই লাগলো। এখন আশা করি, সরকার দ্রুতই সিদ্ধান্ত নিবে। আশা করি, সাকিবকে আমরা দ্রুতই ফিরে পাবো।’

প্রাথমিকের দুই বিদ্যালয়ের ৫ শিক্ষককে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকীতে বরেন…
  • ১২ আগস্ট ২০২৬
সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছে…
  • ১২ আগস্ট ২০২৬
ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগ…
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক ছাড়
  • ১২ আগস্ট ২০২৬