ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৩ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ব্যাটারদের ব্যর্থতায় রাইজিং স্টার্স নারী এশিয়া কাপের ফাইনালে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। রবিবার (২২ ফেব্রুয়ারি) ফাইনালে ভারত ‘এ’ নারী দলের কাছে ৪৬ রানে হেরেছে বাঘিনীরা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান করে ভারত। জবাবে ৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ। 

ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ৩০ রানের সূচনার পর দ্রুত ৪ উইকেট হারায় তারা। বাংলাদেশ অধিনায়ক ফাহিমা খাতুনের ঘূর্ণিতেই দাঁড়াতে পারেনি ভারতীয় ব্যাটাররা। এ সময় ২ উইকেট নেন ফাহিমা। 

পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়ে ভারতকে চাপমুক্ত করেন তেজাল হাসাবনিস ও অধিনায়ক রাধা যাদব। ৩০ বলে ৩৬ রানে রাধা থামলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে ভারতকে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রানের লড়াকু সংগ্রহ এনে দেন হাসাবনিস। ৩ চার ও ২ ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৫১ রান করেন তিনি। 

৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নেন ফাহিমা। একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন ও ফাতেমা জাহান।

লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেটে ৩৭ রান তুলে ভালো শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ১১ রানের ব্যবধানে ৩ উইকেট পতনে চাপে পড়ে তারা। দলীয় ৪৮ রানে চতুর্থ উইকেট পতনের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯ দশমিক ১ ওভারে ৮৮ রানে অলআউট হয় টাইগ্রেসরা। ১৫ রানে শেষ ৫ উইকেট হারায় তারা। 

দলের হয়ে ওপেনার শামিমা সুলতানা ২০, শারমিন সুলতানা ১৮, ফাহিমা ১৪ ও সাদিয়া আক্তার ১০ রান করেন। ভারতের প্রেমা রাওয়াত ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন হাসাবনিস। 

গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলংকা, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারায় তারা। 

সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। 

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081