বিশ্বকাপ মিস করে কোমায় গিয়েছিলেন কিনা, জানালেন সাইফ 

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ PM
সাইফ হাসান

সাইফ হাসান © সংগৃহীত

ভেন্যু জটিলতায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ। এতে স্বাভাবিকভাবেই কিছুটা মন খারাপ ছিল ক্রিকেটারদের। তবে এর চেয়েও ভয়ঙ্কর তথ্য দিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন, বিশ্বমঞ্চে খেলতে না পেরে কোমায় চলে গিয়েছিলেন দুই টাইগার ক্রিকেটার।

কোচের এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাইফ হাসান। সেই স্ট্যাটাস দেখে অনেকেই ভেবেছিলেন, সেই দুই ক্রিকেটারের একজন সাইফই। তবে শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি নিশ্চিত করেছেন, সালাউদ্দিনের বলা ক্রিকেটারদের মধ্যে তিনি নেই। 

ফেসবুক পোস্টে সাইফ লিখেছিলেন, ‘সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ মেহেরবান। বিশ্বকাপে খেলতে না পারার হৃদয়ভঙ্গের স্বাদ থেকে ফিরে আসাটা আসলে সহজ ছিল না, যেহেতু এটি আমার প্রথম বিশ্বকাপ (হওয়ার কথা) ছিল। জীবনের বড় একটি স্বপ্ন ছিল, অনেক ত্যাগ এবং পরিশ্রমের মাধ্যমে অর্জন করা। আমি নিশ্চিত আল্লাহ আমাদের সবার জন্য আরও ভালো কিছু প্রস্তুত রেখেছেন, যেহেতু তিনিই মহান। এমন কঠিন পরিস্থিতি থেকে ফিরে আসা আসলে সহজ ছিল না, তবে সেই সময়ে যারা আমাকে মানসিকভাবে সমর্থন করেছেন; তাদের সবাইকে অনেক ধন্যবাদ।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) সাইফ বলেন, 'জানি না (স্যার) কাকে নিয়ে বলেছেন। কিন্তু আমি তো না, আমি কোমায় যাইনি।' 

নিজের ফেসবুক স্ট্যাটাসের ব্যাখ্যায় তিনি বলেন, 'সবারই কষ্ট লেগেছে যারা দলে ছিল, এটা অস্বীকার করার কিছু নেই। তবে আমার (ফেসবুক) স্ট্যাটাসটা ছিল যে আমি অদম্য কাপ যেটা খেলছি, ওখান থেকে একটা ভালো একটা শেপে আসছি। তো সেটা একটা স্বস্তিকর বিষয়। তাই কেবল ওটাই আমি শেয়ার করেছি, আমার অনুভূতিটা শেয়ার করছি।'

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ দিয়ে নতুন টুর্নামেন্টের সূচনা উল্লেখ করে সাইফ বলেন, 'ওই টুর্নামেন্টে আসার আগে বেশ কয়েকদিন ব্রেক ছিল। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছি। কিছুদিন ক্রিকেটের বাইরে ছিলাম। সবমিলিয়ে একটা নতুন সূচনা ছিল। তাই ওখানে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। চেষ্টা থাকবে জিনিসটা ধরে রাখার।' 

বিশ্বকাপ খেলতে না পারার খারাপ-লাগা থেকে ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে তিনি আরও বলেন, 'না, পেশাদার ক্রিকেটার হিসেবে আপনি যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবেন, ওটাই আপনার জন্য ভালো। তাই আমাদের চেষ্টা এটাই ছিল, যত তাড়াতাড়ি আমরা ঘুরে দাঁড়াতে পারি। কৃতজ্ঞ যে একটা বিরতি ছিল, সেটা আমরা খুব ভালোমতো ব্যবহার করতে পেরেছি।' 

সাইফ যোগ করেন, 'সবাই ঝেড়ে ফেলেছে, ঘুরে দাঁড়িয়েছে। কষ্ট অবশ্যই ছিল সবার মধ্যে। কিন্তু আশা করি, সবাই এটা থেকে বের হতে পেরেছে। যেহেতু অদম্য কাপ ক্রিকেট খেলছি আমরা, তাই অবশ্যই আমরা ঘুরে দাঁড়িয়েছি।' 

বিশ্বকাপের কোনো ম্যাচ দেখেছেন কি না সেই প্রশ্নে সাইফ জানান, 'সত্যি কথা, বিশ্বকাপের কোনো ম্যাচ দেখি নাই। আর নিজেকে ওভাবে মোটিভেট করার চেষ্টা করছি যে একটা যেহেতু গেছে, এখন চেষ্টা সামনে যে সিরিজগুলা আছে যদি সুযোগ পাই, অবশ্যই নিজেকে মেলে ধরার আর নিজেকে একটা ভালো শেপে আনার চেষ্টা করব।'

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9