ভাইস ক্যাপ্টেনের বিশ্বকাপ দলে জায়গা হবে তো?

১২ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ PM
সাইফ হাসান

সাইফ হাসান © সংগৃহীত

চলমান বিপিএল শেষেই টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ। এর আগে অবশ্য বড় দুশ্চিন্তা ব্যাটারদের অফফর্ম, বিশেষ করে সহ-অধিনায়ক সাইফ হাসানকে ঘিরেই। ঢাকা ক্যাপিটালসের হয়ে ৬ ম্যাচে মাত্র ৪৮ রান করেছেন তিনি, যেখানে দুই অঙ্কের ঘরে গেছেন কেবল দু'বার।

এদিকে বিশ্বকাপের ঘোষিত স্কোয়াড এখনো চূড়ান্ত নয়। বাকি ম্যাচগুলোতে সাইফ যদি পারফরম্যান্সে ফিরতে না পারেন, তবে ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তের মতো বিকল্পদের জায়গা করে নেওয়ার সম্ভাবনাও থাকছে। যদিও সাইফকে ফর্মে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছে ঢাকা ক্যাপিটালস বলে জানালেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

এ নিয়ে মিঠুন বলেন, ‘আমরা তো ওকে ফর্মে ফেরানোর জন্য সব রকমের চেষ্টাই করছি। ওকে আমরা একটা ম্যাচ ব্রেক দিয়ে, মেন্টাল হেলথ ঠিক করে আনার চেষ্টা করেছি তারপর আবার ম্যাচে ফিরেছে।’

সাইফেরও চেষ্টার কমতি নেই জানান মিঠুন। তার ভাষ্যমতে, ‘পারফরম্যান্স তো আসলে বলে-কয়ে করতে পারবে না কেউ। ও চেষ্টা করছে না তা না। ও সর্বোচ্চটা চেষ্টা করছে। ও এখান থেকে আত্মবিশ্বাস নিয়ে গেলে ওর জন্যও ভালো দেশের জন্যও ভালো। আমরা শুধু সাপোর্ট করতে পারি। রান তো ওকেই করতে হবে।’

এ ছাড়া সাইফের পক্ষ নিয়ে মিঠুনের দাবি, শুধু সাইফই নন, ঢাকার কোনো ব্যাটারই তেমন ফর্মে নেই।

মিঠুন বলেন, ‘আমরা যেটাই করছি দিন শেষে ফলাফলের জন্য কাজে আসছে না। ব্যাটাররা ওপর থেকে করুক আর নিচ থেকে করুক দিন শেষে জেতাটাই ইম্পরট্যান্ট। ভুল সব দলই করে। আমাদের ভুল একটু বেশি প্রভাব ফেলছে ফলাফলে।’

বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিসিন ক্লাবের ‘সংবিধান’ লঙ্ঘন করে পদ পেলেন ছাত্রদল ও নিষি…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950