সালমানকে মিরাজের রানআউট, অযৌক্তিক মনে করছেন ভারতের সাবেক তারকা

১৪ মার্চ ২০২৬, ০৬:৩৪ PM , আপডেট: ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৫ PM
মেহেদী হাসান মিরাজ ও সালমান আলি আঘা

মেহেদী হাসান মিরাজ ও সালমান আলি আঘা © সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় মেহেদী হাসান মিরাজের রানআউট কাণ্ড। সালমান আলি আঘাকে রানআউট করেন টাইগার দলপতি। 

এ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। মিরাজকে দুষছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। অনেকে আবার মিরাজের পক্ষও নিচ্ছেন। তবে ‘বিতর্কিত’ ওই রান আউটটা যেন মানতেই পারছেন না ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ।

ঘটনাটির তীব্র সমালোচনা করে এ-ও জানিয়েছেন, বাংলাদেশ অধিনায়ক যা করেছেন, সেটা মোটেও যৌক্তিক মনে হয়নি তার কাছে!

পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে অদ্ভুত এই ঘটনাটি ঘটে। পপিং ক্রিজের বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় মিরাজকে বলটি কুড়িয়ে দিতে উদ্যোগী হয়েছিলেন সালমান। সেই সুযোগে তাকে রানআউট করেন মিরাজ।

ব্যক্তিগত ৬৪ রান করে আউট হয়ে মাঠ ছাড়ার সময় সালমানের মধ্যে স্পষ্ট অসন্তোষ দেখা যায়। সাজঘরে ফেরার পথে গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন, তার চেহারাতেও বিরক্তির ছাপ ছিল। এরপর স্পোর্টসম্যানশিপের চেতনা নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানি এই ব্যাটার।

ওই আউট প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে কাইফ লিখেন, ‘এটা একেবারেই ঠিক হয়নি। উইকেট নেওয়ার এত তাড়াহুড়ো থাকলেও এমন রানআউটের কোনো যৌক্তিকতা নেই। তা-ও আবার একজন অধিনায়কের কাছ থেকে। তরুণরা মনে রেখো, বিশ্বকাপের ফাইনালও যদি সামনে থাকে, তবু বাংলাদেশের অধিনায়ক যেমনটা করেছে, তেমনটা কখনো করো না। ক্রীড়াসুলভ মনোভাব ছাড়া খেলাধুলা আসলে কোনো খেলাধুলাই নয়।’

ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬
সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬