সালমানের রানআউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

১৪ মার্চ ২০২৬, ০৩:৪৩ PM
মেহেদী হাসান মিরাজ ও সালমান আলি আঘা

মেহেদী হাসান মিরাজ ও সালমান আলি আঘা © সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় মেহেদী হাসান মিরাজের রানআউট কাণ্ড। সালমান আলি আঘাকে রানআউট করেন টাইগার দলপতি। এ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। মিরাজকে দুষছেন  পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। অনেকে আবার মিরাজের পক্ষও নিচ্ছেন। এ ছাড়া টাইগারদের উইকেটকিপার ব্যাটার লিটন দাসও মিরাজের পক্ষই নিলেন।

ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে লিটন বলেন, ‘প্রথমত, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। এটা আন্তর্জাতিক ম্যাচ। নিয়মে আছে আউট, এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। যে যার ব্যক্তিগত মতামত দিতে পারে। তবে খেলোয়াড় হিসেবে আমাদের কাছে মনে হয়েছে আউট।’

এদিকে রানআউট ইস্যুতে সালমান বলেন, ‘আমি মনে করি স্পোর্টসম্যান স্পিরিট থাকা উচিত। সে (মিরাজ) যা করেছে, তা নিয়মের মধ্যেই আছে। আমি মনে করি, সে যদি এটাকে সঠিক মনে করে, তবে এটা সঠিক। কিন্তু আপনি যদি আমার দৃষ্টিভঙ্গি জানতে চান, আমি অন্যভাবে করতাম। আমি স্পোর্টসম্যান স্পিরিটকে বেছে নিতাম। আমরা আগে কখনো এমন কিছু করিনি, ভবিষ্যতেও কখনো এমনটা করব না।’

দলের হার নিয়ে লিটনের মন্তব্য, ‘উইকেট খুবই ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। এই উইকেটে ওদেরকে ২৭৪ রানে আটকে রাখা ভালো দিক ছিল। শুরুতেই উইকেট না হারালে পরিস্থিতি অন্য রকম হতো। কিন্তু ক্রিকেটে অনেক কিছু আপনার হাতে থাকবে না। কেউই জানতাম না বৃষ্টি আসবে, রান রেট এত বেশি করে দেবে। ৫০ ওভারের খেলা হলে অন্য কিছু হলেও হতে পারত।’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬