নগদ অর্থ পরিবহনে ডিএমপির বিশেষ ‘এস্কর্ট’ সেবা চালু, যেভাবে মিলবে

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ AM
ডিএমপি লোগো

ডিএমপি লোগো © টিডিসি সম্পাদিত

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ‘এস্কর্ট’ সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানান। 

আরও পড়ুন: তিন দিনের সফরে আজ কক্সবাজার যাচ্ছেন সিইসি

ডিএমপি জানায়, রমজান ও ঈদ সামনে রেখে রাজধানীতে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনের ব্যস্ততা কয়েকগুণ বেড়ে যায়। এই সময়ে যে কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বড় অঙ্কের অর্থ বা মূল্যবান দ্রব্য স্থানান্তরের ক্ষেত্রে পুলিশের সহায়তা নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে।

ডিএমপির এই সেবা যেভাবে মিলবে
সংশ্লিষ্ট থানা অথবা ডিএমপির কন্ট্রোল রুমে যোগাযোগ করে আগাম তথ্য দিলে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। যোগাযোগের নম্বরগুলো হলো: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬।

শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now