সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ: ডিএমপি কমিশনার

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ PM
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী © টিডিসি ফটো

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ।  

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনস-এ অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে আপনারা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতে পুলিশের এই ভাবমূর্তি ধরে রাখার জন্য সবাইকে সমানভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার বলেন, রমজানে ইফতারের আগে রাজধানীতে ট্রাফিকের চাপ বেড়ে যায়। এ সময় যানজট নিরসনে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, যাতে নগরবাসী নির্বিঘ্নে বাসায় পৌঁছে ইফতার করতে পারেন। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সামনে একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বই মেলার মত বড় অনুষ্ঠান রয়েছে। এছাড়া পবিত্র মাহে রমজানে বিশেষ করে তারাবির সময় চুরি, ছিনতাই যাতে কোন ভাবেই সংঘটিত হতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

মাসিক অপরাধ সভায় জানুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। 

অপরাধ পর্যালোচনা সভায় যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সব থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ডিএমপি
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদশ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস সংকট মোকাবিলায় খনন হচ্ছে ১৫০ কূপ: মাহ্দী আমিন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now