গাড়িতে ‘ঘষা’ লাগাকে কেন্দ্র করে পুলিশের এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ AM
হাতিরঝিলে এডিসি মারধর

হাতিরঝিলে এডিসি মারধর © সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে গাড়িতে সামান্য ‘ঘষা’ লাগাকে কেন্দ্র করে পুলিশের এক অতিরিক্ত উপ-কমিশনারকে (এডিসি) মারধরের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটকৃতরা হলেন— মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন।

আহত পুলিশ কর্মকর্তার নাম মাহফুজ্জামান সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত। হামলায় গুরুতর আহত হওয়ায় তার শরীরে ১৭টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে এক বন্ধুসহ নিজস্ব প্রাইভেটকারে করে আফতাবনগরের বাসায় যাচ্ছিলেন এডিসি মাহফুজ্জামান। হাতিরঝিলের একটি ব্রিজ পার হওয়ার সময় পাশ দিয়ে যাওয়া অন্য একটি গাড়ির সঙ্গে তার গাড়ির সামান্য ঘষা লাগে। এতে ওই গাড়ির আরোহীরা ক্ষিপ্ত হয়ে মাহফুজ্জামানের গাড়ির গতিরোধ করে এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ১০ থেকে ১২ জন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি জানান, হামলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া না গেলেও তারা মদ্যপ অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত পাঁচজনই পেশায় ব্যবসায়ী। 

ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ২৩ জুলাই ২০২৬
ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মী আ…
  • ২৩ জুলাই ২০২৬
মেসির ইন্টার মিয়ামিতে যোগ দিলেন কাসেমিরো
  • ২৩ জুলাই ২০২৬
‘আমি জগন্নাথের শের’— বলে জবি শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার …
  • ২৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ শেষে সেরা একাদশ ঘোষণা ফিফার, জায়গা পেলেন যেসব ফুট…
  • ২২ জুলাই ২০২৬
রান্না করতে গিয়ে সবুজ হয়ে গেল গরুর মাংস, থানায় অভিযোগ
  • ২২ জুলাই ২০২৬