পুলিশের তালিকায় সংঘাতের শঙ্কা যে ৫৩ আসনে

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ AM
নির্বাচনে ৫৩টি ঝুঁকিপূর্ণ আসনের তালিকা করেছে পুলিশ

নির্বাচনে ৫৩টি ঝুঁকিপূর্ণ আসনের তালিকা করেছে পুলিশ © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের শুরুতে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও ক্রমেই সহিংসতা ও অপরাধের সংখ্যা বাড়ছে। হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেচে। এরইমধ্যে দেশের ৩০০ আসনের মধ্যে ৫৩টির তালিকা করেছে পুলিশ। এসব আসনে সহিংসতার আশঙ্কা তাদের। এক দলের একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী, অতীতে সহিংসতার ইতিহাস, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না হওয়া, আওয়ামী লীগের ভোটব্যাংক ও বাম-চরমপন্থি প্রভাব বিবেচনায় এ তালিকা করেছে পুলিশ।

এসব এলাকায় ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আই আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। ভোটের দিন হট্টগোল, পাল্টাপালি।ট হামলা ও বিশৃঙ্খলা এড়াতে এসব আসনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভোটের দিনের জন্য বিশেষ ছকও কষছেন সংশ্লিষ্টরা। সংগ্রহ করা হচ্ছে গোয়েন্দা তথ্য। সে অনুযায়ী নির্বাচনের আগে ও ভোটের দিন থাকবে বিশেষ নজরদারি।

পুলিশের তালিকায় থাকা ঝুঁকিপূর্ণ আসনগুলোর মধ্যে রয়েছে কুড়িগ্রাম-১,  সিরাজগঞ্জ-৩ গাইবান্ধা-৩, বগুড়া-৩, নওগাঁ-২ ও ৩, রাজশাহী-৪ ও ৫, ঠাকুরগাঁও-২, চাঁপাইনবাবগঞ্জ-১, দিনাজপুর-২ ও ৫, নীলফামারী-১ ও ৪, রংপুর-১ ও ৪ এবং নাটোর-১ আসন। 

পাবনা-৩, নারায়ণগঞ্জ-২ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-৫, গোপালগঞ্জ-১ ও ২, কিশোরগঞ্জ-১, টাঙ্গাইল-৩, লক্ষ্মীপুর-২, ফরিদপুর-১ ও ৩, মাদারীপুর-১, ঝিনাইদহ-১, মৌলভীবাজার-২, ব্রাহ্মণবাড়িয়া-৪, কুমিল্লা-৩, ফেনী-১, কক্সবাজার-৪, খাগড়াছড়ি, সাতক্ষীরা-৩, মুন্সীগঞ্জ-১, ময়মনসিংহ-২ ও ৬, ঢাকা-১, ৯, ১৫ ও ১৬, নোয়াখালী-১ ও ৩, শরীয়তপুর-১ ও ২, চাঁদপুর-১, চট্টগ্রাম-১, ২ ও ৬  এবং নরসিংদী-৩ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

আরও পড়ুন: জামায়াত-এনসিপি জোটের কাঁটা দুই আসন, অসন্তোষ

পুলিশ জানিয়েছে, সতর্কতা হিসেবে এসব এলাকার থানা ও পুলিশ ফাঁড়িগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিট পুলিশিংও সক্রিয় থাকবে। ভোটকেন্দ্র এলাকায় বিশেষ অভিযান ও তল্লাশি চালানো হবে।

এসব আসনে বাড়তি পুলিশ সদস্যের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও সতর্ক অবস্থায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেছেন, নির্বাচন ঘিরে কোনো সহিংসতা যেন না ঘটে, সে জন্য সব বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আর পুলিশের আইজিপি বাহারুল আলম গণমাধ্যমকে বলেছেন, নির্বাচন সহিংসতামুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে পুলিশ।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিনারে এআইয়ের ‘হ্যালুসিনেশন’ ও…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন স্কালোনি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটকদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রম…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছে আরেকটি ইউনিট বাড়ল, কারা অংশ নেবেন সেখানে?
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এনটিআরসিএর প্রতিস্থাপন করা ১৯৫ পদ নিয়ে যে পরিকল্পনা মাউশির
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার গড়িম…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬