তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ AM
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট

তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট © সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসন বগুড়া-৬ এ পরিবেশবান্ধব বন কাগজে তৈরি লিফলেট দিয়ে নির্বাচনী প্রচারণা করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এই কর্মসূচি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাচনী সমন্বয়ক টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ছাত্রদল নেতা মাহমুদ ইসলাম কাজল বলেন, পরিবেশ সুরক্ষার কথা বিবেচনায় রেখে বন কাগজে লিফলেট মুদ্রণ করে এই প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে ভোটারদের মধ্যে দলীয় বার্তা পৌঁছে দেওয়া এবং জনসম্পৃক্ততা বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬