জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান ছাত্রদলের, অন্যথায় বৃহত্তর কর্মসূচি

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ PM
ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় তারা জামায়াত আমিরকে নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান। দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় তারা ‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’, ‘এমন হ্যাকার করল হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’, " ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’ ইত্যাদি স্লোগান দেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, “অনেকে বলছেন তার আইডি হ্যাক হয়েছে। আমরা বলছি, উনার মাথা হ্যাক হয়েছে। তিনি নিজেই নিজের মুখোশ খুলে দিয়েছেন।

জামায়াত আমিরের নির্বাচনী ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, তিনবার নির্বাচন করে সব মিলিয়ে ৪১ হাজার ভোট পেয়েছেন তিনি। এখন তার নিজ এলাকার মানুষই তাকে গুরুত্ব দেয় না বলেই তিনি ঢাকা-১৫ আসনে নির্বাচন করতে আসছেন। 

সমাপনী বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামায়াত আমিরকে অবশ্যই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে, আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচি দিতে বাধ্য হব।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম রাজনৈতিকভাবে এই বাংলাদেশে যদি সামান্যতম শক্তি অর্জন করে, এটি শুধু নারীসমাজ নয়, এই বাংলাদেশের সবকিছুর জন্য হুমকিস্বরূপ।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, ঢাবি কমিটির সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলাসহ অন্যান্য নেতারা।  

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬