জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্ট ইস্যুতে বিক্ষোভ করবে ছাত্রদল

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ AM
জাতীয়তাবাদী ছাত্রদল

জাতীয়তাবাদী ছাত্রদল © সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) একাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের এক্স (পূর্বতন- টুইটার) একাউন্ট থেকে কর্মজীবী নারীদের ঘরের বাইরের কাজকে 'আধুনিক পতিতাবৃত্তি'র সঙ্গে তুলনা করে যে চরম অবমাননাকর ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করা হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ ১ ফেব্রুয়ারি ২০২৬, রোজ রবিবার সকাল ১১:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে।

এর আগে, শনিবার (৩১ জানুয়ারি) রাতে নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে তা উদ্ধার করা হয়। জামায়াত আমির এক এক্স পোস্টে জানান, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে সেসব তথ্য প্রকাশিত হয়েছে তা পুরোপুরি ভুয়া ও মনগড়া।

পোস্টে তিনি আরও বলেন, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই যে, আমার অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক করা হয়েছিল এবং সেখানে আমার নামে ভুয়া কিছু লেখা প্রকাশ করা হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে’।

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬