গাইবান্ধায় শিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, আহত ৫

৩০ জানুয়ারি ২০২৬, ০১:০৬ PM
আহত  ছাত্রশিবির নেতাকর্মী

আহত ছাত্রশিবির নেতাকর্মী © টিডিসি ফটো

গাইবান্ধার পলাশবাড়ীতে নির্বাচনী গণসংযোগের সময় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর ছাত্রদলের সশস্ত্র হামলায় পাঁচ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে পলাশবাড়ী উপজেলার আমলাগাছী এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে দাড়িপাল্লার পক্ষে গণসংযোগ করছিলেন জেলা শিবিরের সাবেক সেক্রেটারি শাওন সরকার ও তাঁর সহযোগীরা। ওই সময় ছাত্রদলের স্থানীয় নেতা লিটন ৮ থেকে ১০ জন সশস্ত্র লোক নিয়ে তাঁদের উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের এই আক্রমণে শিবিরকর্মী নিশাত ও লিওন গুরুতরভাবে জখম হন এবং সিফাত, শাহরিয়ার ও ইমন নামের আরও তিন কর্মী আহত হন। 

এই ঘটনায় পলাশবাড়ী থানা ইনচার্জ সারোয়ারে আলম খান বলেছেন, 'এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে বিষয়টি কোচিং সেন্টারের শিক্ষকের সাথে ঝামেলা থেকে ই তৈরি হয়েছে। এখানে রাজনৈতিক দলের সাথে ঝামেলার সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।'

ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও হামলাকারী লিটন তাঁর দুই সহযোগী চঞ্চল ও সিয়ামকে নিয়ে চিকিৎসাধীন শিবিরকর্মীদের উপর আবারও আক্রমণ চালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন সচেতনভাবে হামলাকারীদের ঘিরে ধরে ও আটক করে। 

প্রত্যক্ষদর্শীদের মতে, আক্রমণকারীদের হাতে একটি ধারালো ছুরি ও একটি পিস্তল ছিল। পরে ঘটনাস্থলে আগত পুলিশ ছুরিটি উদ্ধার করতে সক্ষম হলেও পিস্তলটি উদ্ধার করতে পারেনি। নির্বাচনী পরিবেশ ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় গভীর উদ্বেগ ও ভীতি প্রকাশ করেছেন।

কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9