ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

১৩ মার্চ ২০২৬, ০৫:১১ PM
জাল টাকাসহ আটক ব্যক্তি

জাল টাকাসহ আটক ব্যক্তি © সংগৃহীত

ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাদি ও লক্ষাধিক টাকার জাল টাকাসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ফেনী মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম। 

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফেনী শহরতলির রানীরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক ব্যক্তির নাম মো. ফারুক আহম্মেদ ভূঁইয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার জিয়াসার গ্রামের মৃত মো. আলী আহম্মদ ভূঁইয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, রানীরহাট এলাকায় জাল টাকা দিয়ে বাজারে কেনাকাটার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দাগনভূঞা এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার টাকার জাল নোট, একটি কম্পিউটার, প্রিন্টার, পেনড্রাইভসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ফারুক তার দায় স্বীকার করে। 

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, জিজ্ঞাসাবাদে আটক ফারুক স্বীকার করেছে যে, কম্পিউটার দোকানে কাজ শেখার সুবাদে অতিরিক্ত অর্থ উপার্জনের আশায় সে জাল টাকা ছাপানোর কাজে জড়িয়ে পড়ে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে কিছু জাল টাকা বাজারে ছেড়েছে বলেও স্বীকার করেছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক অপরাধ স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইউরোপীয়ান ইউনিয়নে যোগ দিচ্ছে উত্তর আমেরিকার এক দেশ 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৬ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া ম্যাকলেমোরের সমর্থনে এড শির…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9