ফেব্রুয়ারিতে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

১৩ মার্চ ২০২৬, ১০:৪২ AM
ঢাকা মহানগর পুলিশ

ঢাকা মহানগর পুলিশ © টিডিসি ফটো

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আটটি অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে তেজগাঁও বিভাগ। এছাড়া শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মোহাম্মদপুর থানা।

বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সের আয়োজিত ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

ফেব্রুয়ারি-২০২৬ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে তেজগাঁও বিভাগ। শ্রেষ্ঠ থানা হয়েছে মোহাম্মদপুর থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো, শামীম হোসেন। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন গেন্ডারিয়া থানার এসআই মো. রাকিবুল ইসলাম রাজিব ও মোহাম্মদপুর থানার এসআই মো. জসিম। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. রকিবুল হাসান ও গুলশান থানার এএসআই মো. সুমন ইসলাম।

গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-মতিঝিল বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইন।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন পল্লবী ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আল ফরহাদ মোল্লা ও মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট রাসেল আলম।

যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় ডিএমপির নভেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

এছাড়াও অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইউরোপীয়ান ইউনিয়নে যোগ দিচ্ছে উত্তর আমেরিকার এক দেশ 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৬ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া ম্যাকলেমোরের সমর্থনে এড শির…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9