আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

১২ মার্চ ২০২৬, ০৪:৪৩ AM
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। এ উপলক্ষে কাল সকাল থেকে রাজধানীর কয়েকটি সড়কের যানবাহন চলাচল করবে। ফলে ওই সড়কগুলো এড়িয়ে চললে ভোগান্তি থেকে মুক্তি পাবেন সবাই। আজ বুধবার (১১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশী কুটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জাতীয় সংসদ ভবনে গমনাগমন করবেন। 

উক্ত অধিবেশন চলাকালীন উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক যানবাহন চলাচল করবে। এর ফলে সৃষ্ট সাময়িক অসুবিধা নিরসনকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক আগামী ১২ মার্চ ডাইভারশনের মাধ্যমে নিম্নোক্তভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা  হবে।

আরও পড়ুন: ৩ শর্তে যুদ্ধ থামাতে রাজি ইরান

ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়কসমূহ-
১. ইন্দিরা রোড টু বেগম রোকেয়া সরণি: ইন্দিরা রোড হতে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণি অভিমুখি যানবাহন ডানে মোড় না নিয়ে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাবে।

২. মানিক মিয়া এভিনিউ টু বেগম রোকেয়া সরণি: মানিক মিয়া এভিনিউ হতে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।

উড়োজাহাজ মোড় হতে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে দক্ষিণ দিকে একমুখি যানবাহন চলাচল করবে। সকল প্রকার যানবাহন চালকদের ১২ মার্চ সকাল ৮টা হতে বেলা ১১টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে উল্লিখিত নির্দেশনা অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়ার উপহার দেওয়া চবির দুই বাসে নাম পুনঃস্থাপনের দাবি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার হাসপাতালে বাড়ল আরও ২০০ শয্যা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সকাল ৯টা ও ৪টায় ভিডিও কলে শিক্ষকদের প্রতিষ্ঠানে আসা-যাওয়া ম…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় দাবিবিহীন ৩ হাজার দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ নিচ্ছে সরকার, উন্মুক্ত থাকবে সবার জন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9