সংসদের প্রথম অধিবেশনে অতিথিদের প্রবেশ ও পার্কিংয়ের নির্দেশনা ডিএমপির

১১ মার্চ ২০২৬, ১০:১৫ PM
ঢাকা মহানগর পুলিশ লোগো

ঢাকা মহানগর পুলিশ লোগো © সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে সংসদ ভবনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশ এবং গাড়ি পার্কিং সংক্রান্ত বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নির্দেশনায় বলা হয়েছে, অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট) এবং আসাদ গেট (১ নম্বর গেট) খোলা থাকবে। তবে যানজট এড়াতে এবং নির্বিঘ্নে প্রবেশের সুবিধার্থে অতিথিদের মনিপুরীপাড়া গেট এড়িয়ে বকুলতলা ও আসাদ গেট ব্যবহার করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে, কারণ মনিপুরীপাড়া গেটে সাধারণত গাড়ির চাপ বেশি থাকে।

গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে আমন্ত্রণপত্রের সাথে সরবরাহ করা স্টিকার অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নির্দেশনা অনুযায়ী, পদ্মা, মেঘনা, যমুনা ও শাপলা স্টিকারযুক্ত গাড়িগুলো সংসদ ভবনের অভ্যন্তরে নির্ধারিত স্থানে পার্ক করতে হবে। অন্যদিকে, বকুল, শিমুল ও শিউলি স্টিকারযুক্ত গাড়িগুলো পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করতে হবে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যানবাহনগুলো মানিক মিয়া এভিনিউয়ের মূল সড়কে সিঙ্গেল লাইনে পার্কিং করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অতিথিদের যাতায়াতের সুবিধার্থে টানেল রোডে গাড়ি থেকে নামার ব্যবস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে টানেল রোডে গাড়ি থেকে নামার সময় দ্রুততা বজায় রাখতে এবং চালক বা গাড়িতে থাকা সঙ্গীয় ব্যক্তিদের গাড়ি থেকে না নামার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে প্রবেশ গেট এবং পার্কিং স্থলে ট্রাফিক নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে সংসদ কর্তৃপক্ষ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9