রাজধানীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

০৬ মার্চ ২০২৬, ০৪:২১ AM
রশিদ খান বাঁধন

রশিদ খান বাঁধন © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে এক যুবককে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করে ডিএমপির মোহাম্মদপুর জোন।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, সন্দেহভাজন ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে চলাফেরা করছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্রটি জব্দ করে তাকে থানায় নেওয়া হয়েছে। 

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির নাম রশিদ খান বাঁধন। তার বাবার নাম মজিবুর রহমান খান। প্রাথমিকভাবে জানা গেছে, তার কোনো স্বীকৃত পেশা নেই।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬